Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

সুন্দরবন

বিষ দিয়ে মাছ ধরার প্রস্তুতি : কীটনাশক-টোনাজালসহ নৌকা জব্দ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১৮:৪২
বিষ দিয়ে মাছ ধরার প্রস্তুতি : কীটনাশক-টোনাজালসহ নৌকা জব্দ

ছবি: আগামীর সময়

নিষেধাজ্ঞার মধ্যেই পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের বনে মাছ ধরার প্রস্তুতিকালে ২৪ বোতল কীটনাশক, মাছ ধরা টোনাজাল, ৯টি প্লাস্টিকের কনটেইনারসহ ৩টি নৌকা জব্দ করেছেন বনরক্ষীরা।

তবে বনরক্ষীদের দেখে জেলে নামধারী ৭-৮ জন বিষদস্যু গভীর বনে পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি তাদের।

আজ বৃহস্পতিবার সকালে রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ির শিয়ালা সাইড খালে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালান বনরক্ষীরা।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ দ্বীপন চন্দ্র দাস বললেন, নিষেধাজ্ঞার মধ্যে দুষ্কৃতকারীরা বিষ দিয়ে মাছ ধরার অপচেষ্টা করছিল। বনরক্ষীদের কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতায় ভয়ংকর বিষদস্যুরা ব্যর্থ হয়েছে।

বন বিভাগ জানিয়েছে, জীববৈচিত্র্য, বন্য প্রাণী এবং মৎস্যসম্পদ সুরক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা তিন মাস সুন্দরবনে পর্যটক ও বনজীবীদের প্রবেশ নিষিদ্ধ। এই সুযোগে এক শ্রেণির দুষ্কৃতকারী গোপনে বনে ঢুকে ফাঁদ পেতে হরিণ শিকার এবং বিষ (কীটনাশক) দিয়ে মৎস্য আহরণের চেষ্টা করে।

অপরাধীদের প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বন বিভাগ। যে কারণে অপরাধের চেষ্টা করেও রেহাই পাচ্ছে না তারা।

সুন্দরবনটোনাজালজব্দশরণখোলা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise