Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অল্প সময়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন প্রেসিডেন্ট জিয়া: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৫:৩৩
অল্প সময়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন প্রেসিডেন্ট জিয়া: পানিসম্পদ মন্ত্রী

ছবি: আগামীর সময়

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ছিল সংক্ষিপ্ত, কিন্তু অল্প সময়ের শাসনামলেই তিনি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। এমনটাই বলছিলেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার রাতে লক্ষ্মীপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা তুলে ধরেছেন তিনি। জেলা বিএনপির ব্যানারে টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও খাবার দেওয়া হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলছিলেন, ‘প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে সাধারণ মানুষের ঘনিষ্ঠতা ছিল। গ্রামের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তিনি বিএনপি সৃষ্টি করেছিলেন। তার রাজনৈতিক জীবন ছিল খুব অল্প সময়ের। সাড়ে তিন বছর এ দেশ শাসন করেছেন। এই শাসনামলে তিনি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছেন।’

তিনি আরও যোগ করেছেন, ‘প্রেসিডেন্ট জিয়া যখন টগবগে যুবক ছিলেন, তখন দেশের মানুষের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করেছেন, তা এখন ভেসে উঠছে। যদি প্রেসিডেন্ট জিয়ার জন্ম না হতো, তাহলে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে পাওয়া দূরূহ ও কষ্টকর হতো। এর নেতৃত্ব দিয়েছেন প্রেসিডেন্ট জিয়া।’

স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলছিলেন, ‘প্রেসিডেন্ট জিয়া যদি যুদ্ধের নেতৃত্ব না দিতেন, স্বাধীনতার ঘোষণা যদি না করতেন, না ডাক দিতেন, তাহলে রণাঙ্গণে অস্ত্র হাতে বাংলার দামাল ছেলেরা যুদ্ধে অবতীর্ণ হতেন না। স্বাধীন বাংলাদেশ পাওয়া আরও দূরূহ ও কষ্টকর ছিল।’

পানিসম্পদ মন্ত্রীর দাবি, ‘প্রেসিডেন্ট জিয়া থেকে আজ পর্যন্ত যে সংকটময় সময় আমরা মোকাবিলা করেছি, প্রতিটি সংকটে জিয়া পরিবারের অংশগ্রহণ, অবদান, অর্জন এবং দেশের মানুষের পাশে থাকার বিষয়টি দৃশ্যমান। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত জিয়া পরিবারের অবদান ব্যাখ্যা করতে গেলে সারা বছরও শেষ হবে না।’

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। আরও ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু ও বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান।

লক্ষ্মীপুরজিয়াউর রহমানপানিসম্পদ মন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!