Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

থানায় সাংবাদিককে ‘হেনস্তা’, এসআই প্রত্যাহার

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১১:৪১
থানায় সাংবাদিককে ‘হেনস্তা’, এসআই প্রত্যাহার

নিহার রঞ্জন। সংগৃহীত ছবি

রংপুর কোতোয়ালী থানায় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত এসআই নিহার রঞ্জনকে সংযুক্ত করা হয়েছে পুলিশ লাইনসে।

আইডি কার্ড না দেখানোয় সাংবাদিককে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গতকাল সোমবার দুপুরে কালবেলার রংপুর ব্যুরোপ্রধান রেজওয়ান রনির সঙ্গে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে কয়েক গণমাধ্যমকর্মী থানায় যান।

সাংবাদিকরা জানালেন, চুরির অভিযোগের বিষয়ে নগরীর কটকিপাড়া এলাকার সাব্বির হাসান নামের এক ব্যক্তিকে থানায় ডেকে আনেন এসআই নিহার রঞ্জন। সাব্বিরের অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় তাকে গালাগাল করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়।

বিষয়টি জানতে স্থানীয় কয়েকজন সাংবাদিক থানায় যান। তাদের সঙ্গেও নিহার দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।


আরও পড়ুন

নীতিসহায়তা পেতে মামলা প্রত্যাহার করতে হবে গ্রাহকদের

১৮ আগস্ট ২০২৬


রেজওয়ান রনির ভাষ্য, “পরিচয় দেওয়ার পর এসআই আমাকে বসতে বলেন; কিন্তু অভিযুক্তকে গালাগাল ও জোরপূর্বক স্বীকারোক্তি আদায় চেষ্টার অভিযোগ নিয়ে প্রশ্ন করতেই তিনি আমার আইডি কার্ড দেখতে চান। এ সময় তাকে ভিজিটিং কার্ড দিলেও তিনি তা দেখেননি। পরে ওসি আমাকে চেনেন এবং তার সঙ্গে কথা বলতে বললে এসআই বললেন, ‘ওসি-কমিশনারের কথা শোনার টাইম নাই আমার।’”

রেজওয়ান রনির অভিযোগ, ‘কোনো সাংবাদিক থানায় এলে তাকে গলায় আইডি কার্ড ঝুলিয়ে প্রবেশ করতে হয়- এ কথা জানিয়ে এসআই চিৎকার করতে করতে আমাকে সেখান থেকে বের করে দেন। থানায় আইডি কার্ড নিয়ে আসতে বলেন।’

পরে বিষয়টি সহকর্মীদের জানিয়ে তাদের থানায় ডেকে নেন রেজওয়ান। অন্যরা এলে ওই পুলিশ সদস্য তাদের সঙ্গেও চিৎকার-চেঁচামেচি করে কক্ষ থেকে বের করে দেন- এসব জানালেন খবরের কাগজের প্রতিনিধি সেলিম সরকার।

আরও পড়ুন

বৈষম্যের জংশনে ‘রংপুর এক্সপ্রেস’

১৬ আগস্ট ২০২৬


আরএনবি নিউজের হেড অব ডিজিটাল এ কে এম সুমন মিয়া বললেন, “থানায় এসে এসআই নিহার রঞ্জনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি আমার সঙ্গেও খারাপ আচরণ করেন। তিনি জানান, আইডি কার্ড ছাড়া কোনো সাংবাদিক থানার ভেতরে আসতে পারবেন না। এ সময় তিনি আমার গায়ে ধাক্কা দিয়ে বললেন, ‘ধুর! এখান থেকে যান তো।’”

কোতোয়ালি থানার ওসি এ কে এম নাজমুল কাদের জানান, সাংবাদিকদের হেনস্তা করার কারণে এসআই নিহার রঞ্জনকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

আইডি কার্ড গলায় ঝুলিয়ে সাংবাদিকদের থানায় আসতে হবে না বলেও জানালেন তিনি।

এসআই ক্লোজডএসআই প্রত্যাহারপ্রত্যাহাররংপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন