Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বৈষম্যের জংশনে ‘রংপুর এক্সপ্রেস’

  • ৮৪০ আসনের মধ্যে রংপুরের জন্য বরাদ্দ ১৮৩ টিকিট
  • টিকিট না পেয়ে ঝুঁকি নিয়ে অনেকে বাসে যাতায়াত করেন
  • বেশি টাকা দিয়ে কালোবাজারে কিনতে হয় টিকিট
  • ১৪ বছর ধরে চলছে এই অবস্থা
স্বপন চৌধুরী, রংপুর
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:২৯
বৈষম্যের জংশনে ‘রংপুর এক্সপ্রেস’

গ্রাফিকস: আগামীর সময়

রংপুর-ঢাকা পথের একমাত্র আন্তঃনগর ট্রেন ‘রংপুর এক্সপ্রেস’। বৈষম্যের কারণে ট্রেনটির আসন সংখ্যার চার ভাগের এক ভাগ যাত্রীও রংপুর রেলস্টেশন থেকে যাতায়াত করতে পারছে না। এই ট্রেনের টিকিট যেন সোনার হরিণ, অনলাইনের টিকিটও বিক্রি হয় কালোবাজারে।

ট্রেনটির ৮৪০ আসনের বিপরীতে রংপুরের জন্য বরাদ্দ মাত্র ১৮৩টি টিকিট। চালুর ১৪ বছরেও ট্রেনটি বৈষম্যের গ্যাঁড়াকল থেকে বের হয়ে আসতে পারেনি। কর্তৃপক্ষও বিষয়টি আমলে নিচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের।

রেলওয়ে সূত্রে জানা যায়, রংপুর এক্সপ্রেসের ১৪টি বগিতে মোট আসন সংখ্যা ৮৪০। এর মধ্যে রংপুরের জন্য বরাদ্দ শোভন চেয়ার ১৫০টি, এসি ২৫টি এবং এসি বার্থ ৮টি। বিভাগীয় নগরী রংপুরের জন্য মাত্র ১৮৩টি আসন বরাদ্দ থাকায় প্রতিনিয়ত স্টেশনে ঢাকার টিকিটের জন্য অপ্রীতিকর ঘটনা ঘটছে।

২০১১ সালের ২১ আগস্ট ঢাকা ও রংপুরের মধ্যে চালু হওয়া এই ট্রেনটি রবিবার ছাড়া সপ্তাহে ছয় দিন চলাচল করে। প্রতিদিন ঢাকা থেকে একটি এবং রংপুর থেকে একটি ট্রেন ছেড়ে যায়।

রেলওয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাকশী ডিভিশন অনেক সমৃদ্ধ হলেও লালমনিরহাট ডিভিশনের অবস্থা তিমিরেই রয়ে গেছে। ১০০ বছরের বেশি সময় ধরে লালমনিরহাট ডিভিশনে নতুন বগি যুক্ত হয়নি। বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে এই দীর্ঘসময় লালমনিরহাট ডিভিশন চলছে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত করা বগি দিয়ে। তাদের মতে, রংপুর এক্সপ্রেস ট্রেনটিতে আরও দুটি শোভন ও দুটি এসি চেয়ার কোচের বগি বাড়ানো হলে সমস্যার কিছুটা সমাধান হতে পারে।

ট্রেনে রংপুর থেকে ঢাকায় প্রায়ই যাতায়াতকারী এসএম খলিল বাবু ক্ষোভ প্রকাশ করেন, ‘প্রতিবার ঢাকায় যেতে টিকিট না পাওয়ার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছি। বেশিরভাগ সময় ২০০ থেকে ৩০০ টাকা বেশি দিয়ে কালোবাজারে টিকিট কিনতে হয়। রংপুরের মানুষের সুবিধার জন্য এ ট্রেন চালু করা হলেও আসন বরাদ্দে বৈষম্য রয়েই গেছে।’ তিনি জানালেন, রংপুর থেকে ঢাকায় যেতে সীমিত আসনের কারণে এই ট্রেনের টিকিট সহসা মেলে না। ফলে বঞ্চিত হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাসে যেতে বাধ্য হন অনেকেই। রেজাউল করিম জীবনসহ বেশ কয়েকজন ট্রেনযাত্রী বলেছেন, অতীতে এমন বিষয় নীরবে সহ্য করলেও আশা ছিল চব্বিশের ৫ আগস্ট-পরবর্তী সময়ে এই ট্রেনের বৈষম্য দূর হবে। কিন্তু সেই আশায় গুড়ে বালি। তারা এই বৈষম্য অবসানের দাবি জানিয়েছেন। রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেছেন, ‘বিভাগীয় নগরী রংপুর থেকে ঢাকায় যেতে শুধু রংপুর এক্সপ্রেস নয়, একাধিক ট্রেন প্রয়োজন। এজন্য অনেক আন্দোলনও হয়েছে। তবে কাজের কাজ কিছুই হয়নি। এই ট্রেনের ক্ষেত্রেও গত ১৪ বছরে বৈষম্যের গ্যাঁড়াকল থেকে বের হতে পারেনি রংপুরবাসী। যাত্রীদের সুবিধার্থে ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনে অন্তত বগি বাড়িয়ে আসন বৃদ্ধির দাবি করেন তিনি।

সম্প্রতি সরেজমিনে গিয়ে রংপুর রেলস্টেশনে দেখা যায়, আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটির টিকিট কাউন্টার বন্ধ। টিকিট নিতে আসা নগরীর মুন্সিপাড়া এলাকার রহমত আলী ও ধাপ এলাকার শহিদুল ইসলাম নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন, ‘কখনোই রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট কাউন্টারে পাওয়া যায়নি। আগে স্টেশনের প্ল্যাটফর্মেই বেশি টাকা দিলে কালোবাজারে টিকিট মিলত। এখন অনলাইনে টিকিট বিক্রি হলেও সীমিত আসনের কারণে তাও সবার ভাগ্যে জোটে না।’

অনলাইনের টিকিটও কালোবাজারে বিক্রির অভিযোগ তুলে তারা জানালেন, সুযোগসন্ধানীরা অনলাইনে আগেই সব টিকিট কেটে ফেলেন। পরে ফেসবুকে ‘টিকিট আছে’ বলে প্রচার করে বেশি দামে তা বিক্রি করেন। অবশ্য বিষয়টি নাকচ করে স্টেশন সুপারিনটেনডেন্ট শংকর গাঙ্গুলী বললেন, ‘এখন শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়। আগে সুযোগসন্ধানীরা সুযোগ নিলেও বর্তমানে কালোবাজারে টিকিট বিক্রির সুযোগ নেই।’ তিনি স্বীকার করেন, বিভাগীয় নগরী রংপুরে ওই ট্রেনের ১৮৩টি আসন একেবারেই কম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে আসন সংকটের বিষয়টি দেখছেন বলেও জানালেন তিনি।

রংপুরঢাকারংপুর এক্সপ্রেসজংশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!