চিরকুট পাঠিয়ে হত্যার হুমকি
মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে বিএনপির ১৮ নেতাকর্মীকে হত্যার হুমকি দিয়ে চিরকুট ও দুটি ককটেলসদৃশ বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাতের কোনো একসময় জোড়পুকুরিয়া গ্রামের মধ্যপাড়া এলাকার বাবলুর বাড়ির সামনে তিন রাস্তার মোড় এলাকায় সেগুলো রাখা ছিল। খবর পেয়ে এগুলো উদ্ধার করে গাংনী থানার ওসি উত্তম কুমার দাস ও তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে সর্বোচ্চ চেষ্টা চলছে, জানালেন ওসি।




