Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুঁড়ি বিলে লাল শাপলার মেলা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬
কুঁড়ি বিলে লাল শাপলার মেলা

লাল শাপলায় ভরে গেছে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের কুঁড়ি বিল। ছবি: আগামীর সময়

শরতের নীল আকাশ, মেঘের ভেলা আর সবুজের সমারোহের মধ্যে লাল শাপলার অপরূপ সৌন্দর্যে সেজেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের কুঁড়ি বিল। এর উত্তর দিকের অংশে প্রায় ১০০ একর জুড়ে ফুটে আছে অসংখ্য লাল শাপলা। দূর থেকে দেখলে সবুজের মধ্যে লাল ফুলের বিশাল গালিচার মতো দৃশ্য। এই সৌন্দর্যের টানে প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী।

কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে আবার কেউ নৌকায় চড়ে বিলের সৌন্দর্য উপভোগ করছেন। ভোরের কোমল আলো কিংবা বিকালের মিষ্টি রোদে লাল শাপলার সৌন্দর্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে।

বিলের পানিতে ভেসে থাকা পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে অসংখ্য লাল শাপলা। চারপাশের সবুজ আর পানির ঢেউ মিলে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন পরিবেশ। নৌকার মাঝিরা ধীরে ধীরে বৈঠা চালিয়ে শাপলা সরিয়ে এগিয়ে যান। নৌকায় থাকা দর্শনার্থীরা মুগ্ধ চোখে উপভোগ করেন সেই দৃশ্য। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

স্থানীয় হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা বলেছেন, শাপলা দেখতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। পড়াশোনার ব্যস্ততার বাইরে প্রকৃতির কাছাকাছি এসে তারা নির্মল আনন্দ উপভোগ করছে। অনেকে বন্ধুদের সঙ্গে দলবেঁধে নৌকায় ঘুরছে, তুলছে ছবি।

গারো পাহাড়ের পাদদেশঘেঁষা প্রত্যন্ত গ্রামাঞ্চলে এমন প্রাকৃতিক সৌন্দর্য স্থানীয়দের মধ্যেও নতুন আগ্রহ তৈরি করেছে। একসময় সাধারণ মানুষের পরিচিত একটি বিল হলেও এবার লাল শাপলার সমারোহে এটি প্রকৃতিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা আলী মজনু বাবু জানালেন, বাট্টাজোড় ইউনিয়নের কয়েক হাজার একর জমি নিয়ে বিস্তৃত ঐতিহ্যবাহী কুঁড়ি বিল একসময় পদ্ম, শাপলা ও নানা জলজ উদ্ভিদের বড় প্রাকৃতিক আবাসস্থল ছিল। বর্ষায় বিলের বিস্তীর্ণ জলরাশি পদ্মপাতা ও বিভিন্ন জলজ উদ্ভিদে ভরে উঠত। বিলের সৌন্দর্য দেখতে তখন দূর-দূরান্ত থেকে মানুষ আসতেন।

তবে সময়ের সঙ্গে বিলের বিভিন্ন অংশে মাছের প্রকল্প গড়ে ওঠায় বদলে গেছে এর প্রাকৃতিক চেহারা। কমেছে জলজ উদ্ভিদের বিস্তার। হারিয়ে যাচ্ছে বিলের পুরনো ঐতিহ্য ও স্বাভাবিক জলাভূমির পরিবেশ। এর মধ্যেই উত্তরাংশে নতুন করে ফুটে ওঠা লাল শাপলা যেন সেই হারানো সৌন্দর্যের কিছুটা ফিরিয়ে দিয়েছে।

আরও পড়ুন

শাপলার ডাঁটায় চার পরিবারের জীবিকা

২৭ জুন ২০২৬

শাপলা দেখতে আসা মানুষের ভিড়কে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতেও প্রাণ ফিরেছে। দর্শনার্থীদের জন্য গড়ে উঠেছে কয়েকটি চায়ের দোকান, ফুচকার দোকান, কফি হাউসসহ বিভিন্ন ছোটখাটো খাবারের দোকান। শিশুদের বিনোদনের জন্যও রয়েছে নানা আয়োজন।

স্থানীয় ব্যবসায়ী আলী জানিয়েছেন, প্রতিদিন দর্শনার্থীর সংখ্যা বাড়ায় তাদের ব্যবসাও জমে উঠেছে। অস্থায়ী দোকান ও ছোট ব্যবসার মাধ্যমে প্রত্যন্ত এলাকার কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানালেন, পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে কুঁড়ি বিলের এই শাপলা অঞ্চলটি বকশীগঞ্জের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হতে পারে। এ জন্য নিরাপদ নৌযান, দর্শনার্থীদের বসার ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও পর্যাপ্ত স্যানিটেশন নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থাপনা গড়ে তোলার ওপরও গুরুত্ব দিতে হবে।

অপরিকল্পিত স্থাপনা, ময়লা-আবর্জনা ও অতিরিক্ত মাছের প্রকল্পের কারণে বিলের স্বাভাবিক পরিবেশ নষ্ট হতে পারে। তাই শাপলার সৌন্দর্য ধরে রাখতে জলাভূমির প্রাকৃতিক পরিবেশ রক্ষার পাশাপাশি পর্যটন ব্যবস্থাপনাও পরিকল্পিতভাবে গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।

বাট্টাজোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ বলেছেন, যথাযথ সংরক্ষণ ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে কুঁড়ি বিলের এই শাপলা অঞ্চলকে নান্দনিক ও পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা রয়েছে।

শাপলাকুঁড়ি বিলগারো পাহাড়জামালপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা