Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ছয় মাস পর পাগলা মসজিদের দানবাক্স খুলে মিলল ৪৩ বস্তা টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:৪৪
ছয় মাস পর পাগলা মসজিদের দানবাক্স খুলে মিলল ৪৩ বস্তা টাকা

ছবি: আগামীর সময়

দীর্ঘ ছয় মাসের অপেক্ষার অবসান। অবশেষে আজ শনিবার সকাল ৭টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খোলা হলো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১০টি দানবাক্স ও তিনটি ট্রাঙ্ক।

জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্যে বাক্সগুলো খোলা হয়। সেখান থেকে ৪৩ বস্তা ভর্তি টাকা বের করে গণনার জন্য মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। দিনব্যাপী গণনা শেষে সন্ধ্যায় মোট দানের পরিমাণ জানা যাবে।

সাধারণত প্রতি তিন মাস পর দানবাক্স খোলা হলেও এবার প্রায় ছয় মাস পর তা খোলা হয়েছে। ফলে দানের পরিমাণ নিয়ে আগে থেকেই ব্যাপক আগ্রহ তৈরি হয়। এবারও বিপুল নগদ অর্থের পাশাপাশি স্বর্ণ, রুপা এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশ-বিদেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা মানত, কৃতজ্ঞতা ও বিভিন্ন উদ্দেশ্যে এখানে নগদ অর্থ, গবাদিপশু, স্বর্ণালংকার, রুপা এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা দান করেন। এসব অর্থ মসজিদের উন্নয়ন, এতিম ও অসহায় মানুষের সহায়তা এবং ব্যয় করা হয় বিভিন্ন জনকল্যাণমূলক কাজে।

আরও পড়ুন

কাঁটাবনে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, আহত ২

২৭ জুন ২০২৬

আজ সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে দান গণনা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্যসচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ এবং রূপালী ব্যাংকের এ জি এম মোহাম্মদ আলী হারেছী।

গণনার কাজে অংশ নিয়েছেন মোট প্রায় ৬০০ জন। তাদের মধ্যে রয়েছেন ৪০৬ জন মাদ্রাসাশিক্ষার্থী, ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৫ জন শিক্ষক ও কর্মচারী, ১৬ জন র‍্যাব সদস্য, ৩৫ জন পুলিশ সদস্য, ৮ জন আনসার ব্যাটালিয়ন সদস্য, ১০ জন আনসার সদস্য, ৪ জন ফায়ার সার্ভিস সদস্য এবং ১৩০ জন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী।

এর আগে তিন মাস ২৭ দিন পর দানবাক্স খোলা হলে ৩৫ বস্তা ভর্তি টাকা পাওয়া যায়। সেবার গণনা শেষে মোট দানের পরিমাণ ছিল ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা।

এ ছাড়া স্বর্ণ, রুপা, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিতসহ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়। এবার প্রায় ছয় মাসের দান একসঙ্গে জমা হওয়ায় আগের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

কিশোরগঞ্জপাগলা মসজিদদানবাক্সটাকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর