Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যে গ্রামে ঈদের আনন্দ বদলে গেল শোকে

নওগাঁ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৭:২৬
যে গ্রামে ঈদের আনন্দ বদলে গেল শোকে

সড়ক দুর্ঘটনায় ৯ জনকে হারিয়ে রাজেন্দ্রবাটি গ্রামে কান্নার রোল। ছবি: আগামীর সময়

ঈদের পরই বিয়ে করার কথা ছিল তারেক হোসেনের। গতকালও বাড়িতে ছিল উৎসবের আমেজ। আজ সেখানে কেবল কান্নার আওয়াজ। স্বজনরা এখন তারেকের মরদেহের অপেক্ষায়। টাঙ্গাইলের ট্রাক দুর্ঘটনায় আজ সকালে থেমে গেছে ২১ বছরের এই যুবকের প্রাণ।

চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গগামী রডবোঝাই ট্রাকে ছিলেন তারেক। ঈদের ছুটিতে কম ভাড়ায় বাড়ি ফিরতে ওই ট্রাকে উঠেছিলেন তারেকের মতো অন্তত ২২ জন। পথে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় উল্টে খাদে পড়ে যায় ট্রাকটি। নিহত হন ১৫ জন। 

নিহতদের মধ্যে তারেকসহ ৯ জনের বাড়ি মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে। তারা নোয়াখালীতে ফেরিওয়ালার কাজ করতেন। স্থানীয়রা বলছেন, কম খরচে বাড়ি ফিরতে ফেনীর মহাসড়ক থেকে রডবোঝাই ট্রাকে চড়েছিলেন তারা।


আরও পড়ুন

‘নতুন জামা আর মেহেদী নয় ফিরল ওর বাবার লাশ’

২৫ মে ২০২৬



তারেকের বাড়ি গিয়ে কথা হলো তার ফুপু খাদিজার সঙ্গে। তিনি বললেন, ‘ঈদের পরই তারেকের বিয়ের কথা চলছিল। কত স্বপ্ন ছিল ছেলেটার। সেই ছেলে আজ লাশ হয়ে ফিরবে।’

ঈদের সময় বাসে বাড়ি ফিরতে জনপ্রতি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা ভাড়া লাগে। অতিরিক্ত ভাড়া এড়াতে অনেকেই পণ্যবাহী ট্রাকে যাতায়াত করেন- বলছিলেন রাজেন্দ্রবাটি গ্রামের ফিরোজ হোসেন।

আজহারুল ইসলাম নামে আরেকজন জানালেন, একসঙ্গে এত মানুষের মৃত্যু এই গ্রামে আগে কখনো হয়নি। তারা নিম্নআয়ের মানুষ এবং নিজ নিজ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি আহ্বান আজহারুলের।


আরও পড়ুন

এখন প্যান্ট-শার্ট লাগবে না, তোমাকে লাগবে বাবা— ছেলের আর্তনাদ

২৫ মে ২০২৬



দুর্ঘটনায় এ গ্রামের নিহতরা হলেন, মো. সুলতানের ছেলে তারেক (২১), আব্দুর রশিদের ছেলে আব্দুল বারেক (২৪), আব্দুর রহিমের ছেলে বাদশাহ (২৮), একাব্বরের ছেলে সোহাগ (২১), শহিদুলের ছেলে রবিউল ইসলাম (২৬), জাদব আলীর ছেলে মাইনুল (৩০), আব্দুর রশিদের দুই ছেলে ময়নুল ও গিয়াস এবং একই গ্রামের সাগর (২৬)।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বললেন, আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহগুলো দ্রুত ফিরিয়ে আনতে টাঙ্গাইল থানা পুলিশের সঙ্গে যোগাযোগ চলছে।

নওগাঁমান্দাটাঙ্গাইলসড়ক দুর্ঘটনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে