শনিবার, ২ মে, ২০২৬
আগামীর সময়
২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

শনিবার, ২ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা মারা গেছে

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা মারা গেছে

সংগৃহীত ছবি

মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে আহত শিশু হুজাইফা সুলাতানা আফনান মারা গেছে। গুলিবিদ্ধ অবস্থায় প্রায় এক মাস চিকিৎসা নেয়ার পর শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে তার মৃত্যু হয়।

শিশুটির মামা মাহফুজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। ঘটনা নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ খোকন চন্দ্র রুদ্র।

হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় গত ১১ জানুয়ারি সকালে গুলিবিদ্ধ হয় ৯ বছরের হুজাইফা।

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা গুলিটি তার মাথায় বিদ্ধ হয়।

ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের তিন ছেলে-মেয়ের মধ্যে সবার বড় হুজাইফা। পড়ত স্থানীয় হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে।

তার চাচা মো. শওকত সেসময় জানান, তিনদিন ধরে সীমান্তের ওপারে গোলাগুলি চলছিল। ঘটনার দিন হুজাইফা তার দাদার সঙ্গে দোকান থেকে নাস্তা কিনতে বের হয়। বাড়ি ফেরার সময় ঘরের আঙিনায় গুলিবিদ্ধ হয় সে। 

প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে গুলিটির অপসারণ সম্ভব না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে আনা হয় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে। ২৭ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিল শিশুটি।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্প্রতি বেড়েছে বিমান, ড্রোন, মর্টার শেল হামলা ও বোমা বিস্ফোরণ। একদিকে মংডু টাউনশিপের আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) অবস্থানে সরকারি জান্তা বাহিনী বিমান হামলা জোরদার করেছে। অন্যদিকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে আরাকান আর্মি।

এর প্রভাবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। ওপারের বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে সীমান্তবর্তী টেকনাফের গ্রামগুলো। গুলি এসে পড়ে এপারের সীমান্তবর্তী জনপদে।

সীমান্তহুজাইফাটেকনাফকক্সবাজারমিয়ানমারআরাকান
    শেয়ার করুন:
    Advertisement
    বাবাকে খুন করল ছেলে, রক্তের দাগ মুছেও মা-সহ ধরা

    বাবাকে খুন করল ছেলে, রক্তের দাগ মুছেও মা-সহ ধরা

    ০১ মে ২০২৬, ২২:৩২

    ‘এবারে বাঁধ না টিকলে হামার আম-ছালা সউগ যাইবে’

    ‘এবারে বাঁধ না টিকলে হামার আম-ছালা সউগ যাইবে’

    ০১ মে ২০২৬, ২৩:৩৭

    আলোচিত ১০ (০১ মে ২০২৬)

    আলোচিত ১০ (০১ মে ২০২৬)

    ০১ মে ২০২৬, ২৩:৩৭

    সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

    সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

    ০২ মে ২০২৬, ০০:০৮

    ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

    ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

    ০২ মে ২০২৬, ০০:২৩

    রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    ০২ মে ২০২৬, ০০:৪২

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    ০১ মে ২০২৬, ০১:০৮

    ‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

    ‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

    ০১ মে ২০২৬, ২৩:০৮

    ২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

    ২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

    ০১ মে ২০২৬, ২২:০২

    মুন্সিগঞ্জে বাড়িতে গাঁজা চাষ, আটক ১

    মুন্সিগঞ্জে বাড়িতে গাঁজা চাষ, আটক ১

    ০১ মে ২০২৬, ২৩:১০

    ৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

    ৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

    ০১ মে ২০২৬, ১৬:২১

    বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

    বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

    ০২ মে ২০২৬, ০১:০৯

    বনের গাছ কেটে সড়ক, তবু পৌঁছায় না জীবনদায়ী টিকা

    বনের গাছ কেটে সড়ক, তবু পৌঁছায় না জীবনদায়ী টিকা

    ০১ মে ২০২৬, ২০:৩৫

    ঋণের কিস্তি না দেওয়ায় গ্রেপ্তার গৃহবধূ জামিনে মুক্ত

    ঋণের কিস্তি না দেওয়ায় গ্রেপ্তার গৃহবধূ জামিনে মুক্ত

    ০১ মে ২০২৬, ২২:৩২

    ঢাকা বারে সব পদে জয়ী বিএনপি, জামায়াত-এনসিপির ভরাডুবি

    ঢাকা বারে সব পদে জয়ী বিএনপি, জামায়াত-এনসিপির ভরাডুবি

    ০২ মে ২০২৬, ০১:৪৭

    advertiseadvertise