Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খুলনায় ‘বি কোম্পানি’ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার চট্টগ্রামে

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৯
খুলনায় ‘বি কোম্পানি’ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার চট্টগ্রামে

খুলনায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হাসিবুর রহমান ফরাজী। ছবি: আগামীর সময়

খুলনায় শীর্ষ সন্ত্রাসী পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে হাসিবুর রহমান ফরাজী ওরফে হাসিব খান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের হালিশহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ হয়েছে চারটি মোবাইল ফোন, ছয়টি সিমকার্ড ও ১১ হাজার টাকা।

এসব জানাতে আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে মহানগর ডিবি প্রধান মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, নগরীর চাকরিজীবী, ব্যবসায়ী, চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষকে মোবাইলে কল করে চাঁদা চাইতেন হাসিব। নিজের পরিচয় দিতেন সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’ সদস্য হিসেবে।

এমন কিছু অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ডিবি পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় হাসিবের অবস্থান শনাক্ত হয় চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায়। মঙ্গলবার রাত ৯ টার দিকে খুলনা ডিবির একটি দল হালিশহরের নীলাচল আবাসিক এলাকা থেকে হাসিবকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

সহযোগীরাই শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে

০২ মে ২০২৬


তার বিরুদ্ধে নগরীর লবণচরা, সোনাডাঙ্গা ও খুলনা সদর থানায় অস্ত্র আইন, হত্যা, চাঁদাবাজিসহ ৬টি মামলা আছে।

সম্পতি খুলনায় উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাসুম বিল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় আলোচনায় আসে সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানির’ নাম। আইনশৃঙ্খলা বাহিনীসূত্রে জানা গেছে, জেলায় আরও কিছু সাম্প্রতিক হত্যাকাণ্ড, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত এই গ্রুপটি। গ্রেপ্তারও হয়েছেন কয়েক সদস্য।

‘শুধু একজনকে গ্রেপ্তার করাই আমাদের মূল লক্ষ্য নয়। বি কোম্পানি নাম ব্যবহার করে যারা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত, তদন্তের মাধ্যমে তাদের প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে’- সতর্ক করলেন মহানগর ডিবি প্রধান।

খুলনাচাঁদাবাজি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    advertiseadvertise