Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ফুয়েল কার্ড নিতে চুয়াডাঙ্গা ডিসি অফিসে বাইকারদের ভিড়

চুয়াডাঙ্গা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৩:৩৪
ফুয়েল কার্ড নিতে চুয়াডাঙ্গা ডিসি অফিসে বাইকারদের ভিড়

ছবিঃ আগামীর সময়

চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ‘ফুয়েল কার্ড’ ব্যবস্থা চালু করেছে জেলা প্রশাসন। নতুন এই ব্যবস্থার আওতায় কার্ডধারীরা সপ্তাহে দুদিন ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকার জ্বালানি তেল কিনতে পারবেন।

সোমবার (৩০ মার্চ) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে ফুয়েল কার্ডের জন্য যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র জমা নেওয়া শুরু হয়।

ফুয়েল কার্ডের জন্য মোটরসাইকেলের কাগজপত্র দিতে জেলার চারটি উপজেলা ও বিভিন্ন গ্রাম থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে ভিড় করছেন চালকরা। তবে কবে নাগাদ তারা কার্ড হাতে পাবেন বা একই দিনে পাবেন কিনা—এ নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ভোগান্তিতে পড়েছেন অনেকেই।

চালকদের অভিযোগ, উপজেলা পর্যায়ে আবেদন জমা ও কার্ড বিতরণের ব্যবস্থা থাকলে এই দুর্ভোগ অনেকটাই কমানো যেত।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার ও মঙ্গলবারের মধ্যে ফুয়েল কার্ড সংগ্রহ না করলে তেল দেওয়া হবে না। আগামী ১ এপ্রিল থেকে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ২২টি পেট্রোল পাম্পে এই কার্ডের মাধ্যমে তেল সরবরাহ করা হবে।

তবে কৃষকদের জন্য কিছুটা শিথিলতা রাখা হয়েছে। ডিজেল নিতে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়নি। ফুয়েল কার্ড ছাড়াই কৃষকরা ২৪ ঘণ্টা পাম্পে গিয়ে ডিজেল সংগ্রহ করতে পারবেন।

জেলা প্রশাসন জানিয়েছে, তেলের কৃত্রিম সংকট দূর করতে জেলার প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তার সরবরাহ পরিস্থিতি তদারকি করবেন। এতে তেলের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

চুয়াডাঙ্গাজ্বালানি সংকটফুয়েল কার্ড
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise