ঈশ্বরদীতে কাজে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মী নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আগামীর সময়
পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রোগ্রামার ছিলেন। ব্র্যাকের দাশুড়িয়া শাখায় চাকরি করতেন আনোয়ার। তিনি দাশুড়িয়া বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়দের বরাতে পাকশী হাইওয়ে থানার এসআই আবুল কালাম আজাদ জানালেন, সকালে মোটরসাইকেলে করে মাঠপর্যায়ে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন আনোয়ার। ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে বাসের নিচে চাপা পড়েন।
এসআই কালাম জানিয়েছেন, মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




