Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তালায় ২০০ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭
তালায় ২০০ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সাতক্ষীরার তালায় শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উপজেলার ১২ ইউনিয়নে এবার ২০০ মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। প্রতিমা নির্মাণ শেষ। এখন চলছে রঙের কাজ, মণ্ডপসজ্জা ও আলোকসজ্জা। পাশাপাশি উৎসব নির্বিঘ্নে করতে নেয়া হচ্ছে নানা নিরাপত্তা ব্যবস্থা। ঢাকের বাদ্য আর দেবীর আগমনের অপেক্ষায় এখন ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও কারিগররা।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সংশ্লিষ্টরা জানান, ধানদিয়া ইউনিয়নে ২০, নগরঘাটা ইউনিয়ন ১০, সরুলিয়া ইউনিয়ন ২১, কুমিরা ইউনিয়ন ১৪, তেঁতুলিয়া ইউনিয়ন ১০, তালা সদর ইউনিয়ন ২০, ইসলামকাটি ইউনিয়ন ২১, মাগুরা ইউনিয়ন ১১, খলিষখালী ইউনিয়ন ২০, খেশরা ইউনিয়ন ১৩, জালালপুর ইউনিয়ন ১৪ ও খলিলনগর ইউনিয়নে ২৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকরা। কোথাও প্রতিমায় চলছে রঙের শেষ আঁচড়, আবার কোথাও চলছে মণ্ডপ সাজানোর কাজ। কারিগরদের নিপুণ হাতে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে দেবী দুর্গার প্রতিমা। দিন-রাত পরিশ্রম করে প্রতিমা নির্মাণের কাজ শেষ করছেন তারা। পাশাপাশি মণ্ডপে চলছে আলোকসজ্জা ও তোরণ নির্মাণের কাজ। কুমিরা ও পাটকেলঘাটা হরিসভা মণ্ডপের পাশাপাশি প্রত্যন্ত এলাকার মণ্ডপগুলোতেও চলছে সাজসজ্জার শেষ প্রস্তুতি।

আরও পড়ুন

কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গাপূজা, বেশি চকরিয়ায়

১২ অক্টোবর ২০২৬

পূজাকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। নতুন পোশাক, জুতা, প্রসাধনী ও শিশুদের বিভিন্ন সামগ্রী কিনতে শহরের বিপণি বিতান ও মার্কেটগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। পরিবার-পরিজন নিয়ে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন অনেকে।বিক্রেতারাও বলছেন, দুর্গাপূজাকে ঘিরে শেষ সময়ে বেচাকেনা আরও বাড়বে বলে তারা আশা করছেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার বললেন, ‘এ বছর সাতক্ষীরা জেলার মধ্যে তালা উপজেলায় সবচেয়ে বেশি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে সামনে রেখে প্রতিটি মণ্ডপে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। এজন্য এবার সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জন দেওয়া হবে সব প্রতিমা।

তালা থানার ওসি তোফাজ্জল হোসেন জানিয়েছেন, দুর্গাপূজাকে ঘিরে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজামণ্ডপ, মন্দির ও গুরুত্বপূর্ণ সড়কে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। পুলিশ, আনসার মোতায়েনের পাশাপাশি নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম গতকাল সোমবার উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের জানালেন, যানজট নিয়ন্ত্রণ এবং কিশোরদের বেপরোয়া চলাচল ঠেকাতে এবং মাদক নিয়ন্ত্রণ করতে বিশেষ নজরদারি থাকবে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


তালাসাতক্ষীরাদুর্গাপূজাশারদীয় দুর্গাপূজা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি