শারদীয়
দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায়
প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা
পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
উপজেলা নির্বাহী
কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কলারোয়া থানার ওসি
(তদন্ত) মো. হারুনুর রশীদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ আরিফুজ্জামান তুহিন, উপজেলা জামায়াতের আমির মো. কামরুজ্জামান এবং পৌর জামায়াতের আম...