Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

দুর্গাপূজায় নিরাপত্তা শঙ্কা দেখছেন না এসআরবি ডিজি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৯:৫৮
দুর্গাপূজায় নিরাপত্তা শঙ্কা দেখছেন না এসআরবি ডিজি

গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এসআরবি ডিজি মো. আহসান হাবীব পলাশ

শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তাব্যবস্থায় কোনো আশঙ্কা দেখছেন না স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। একইসঙ্গে কোনো ধরনের নাশকতা বা উগ্রবাদী হামলার বিষয়েও সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানালেন তিনি।

আজ রবিবার বিকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন এসআরবি ডিজি। পরিদর্শন শেষে মতবিনিময় করেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে।

তিনি বলেন, পূজা ঘিরে অপ্রীতিকর ঘটনা, নাশকতা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রুখতে দেশজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে এসআরবি। প্রতিদিন প্রায় সাড়ে ৬ হাজার সদস্যের পাশাপাশি ৫৫০ পিকআপ ও ৪৫০ মোটরসাইকেল নিয়ে চলছে টহল। মণ্ডপে মণ্ডপে নজরদারির পাশাপাশি অনলাইনেও গুজব-উসকানি ঠেকাতে তৎপর রয়েছে বাহিনীটি।

সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় এসআরবি সার্বক্ষণিক প্রস্তুত উল্লেখ করে তিনি বলেন, দুর্গাপূজা কেন্দ্র করে নাশকতা বা উগ্রবাদী হামলার আশঙ্কা মোকাবিলায় গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, সাইবার মনিটরিংসহ বিভিন্ন মাধ্যমে নজরদারি অব্যাহত আছে। এখন পর্যন্ত তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।

গত ১৬ অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী বুধবার শুভ বিজয়ার মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব ।

এসআরবি ডিজি গণমাধ্যমকর্মীদের আরও জানান, আগামী বৃহস্পতিবার পর্যন্ত নিরাপত্তা জোরদার রাখতে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় কাজ করছে বাহিনীর ১৫টি ব্যাটালিয়ন। গুরুত্বপূর্ণ মণ্ডপ ও বিভিন্ন স্থানে এসআরবির ডগ স্কোয়াড এবং বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা নিয়মিত সুইপিং কার্যক্রম পরিচালনা করছেন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে স্পেশাল ফোর্স টিম ও প্রয়োজনীয়সংখ্যক রিজার্ভ সদস্য।

প্রতিমা বিসর্জনের দিন বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে বলে নিশ্চিত করেন তিনি।

এসআরবিএসআরবি ডিজিনিরাপত্তা শঙ্কাশারদীয় দুর্গাপূজা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’