Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

বালুবাহী ট্রাক নিয়ে নদীতে সেতু

ময়মনসিংহ অফিস
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:০০
বালুবাহী ট্রাক নিয়ে নদীতে সেতু

ছবি: আগামীর সময়

বালুবাহী ট্রাক নিয়ে ভেঙে পড়েছে ময়মনসিংহের গোয়াতলা এলাকায় কংস নদীর বেইলি সেতু। গতকাল রবিবার ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে গেছে ময়মনসিংহ থেকে ধোবাউড়াগামী সড়ক দিয়ে উপজেলার বাসিন্দাদের চলাচল। তবে হালুয়াঘাট দিয়ে চলাচল করছে জরুরি যানগুলো।

স্থানীয়দের দাবি, সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। তিন দিন ধরে মেরামত কাজও চলছিল। এরই মধ্যে অতিরিক্ত বালুবোঝাই ট্রাকটি সেতুতে উঠলে ট্রাকসহ সেটি ভেঙে পড়ে।

‘সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টির দ্রুত সমাধানের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে’— বললেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেইন। এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সালমান রহমান রাসেলকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

স্থানীয়দের অভিযোগ, সেতুটিতে যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো পদক্ষেপ ছিল না। দীর্ঘদিন ধরে সেতু দিয়ে এ ধরনের ভারী যান চলাচল করছে। এর ফলে এই দুর্ঘটনা ঘটল।

ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানালেন, সকালেই তিনি এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। সমস্যা দ্রুত সমাধান করবেন বলে
জানিয়েছেন তিনি।

ময়মনসিংহবালুবাহীট্রাকসেতুনদী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise