Agamir Somoy E-Paper
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
শিক্ষিত বেকারদের সহায় সুজন
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চৌদ্দগ্রামে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৫:৫৩
চৌদ্দগ্রামে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

‘যেখানে মাদক, সেখানেই প্রতিরোধ’ স্লোগানকে সামনে রেখে স্থানীয় তরুণ ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখার প্রত্যয়ে এবং মাদক-সন্ত্রাস নির্মূল, ইভটিজিং ও কিশোর অপরাধ দমনে গণসচেতনতা তৈরির লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যায় ‘করপাটি-বৈলপুর গ্রামের সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. আহসান হাবীব বেপারী। সভা পরিচালনা করেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী কাজী মো. ইমতিয়াজ উদ্দিন।

সমাবেশে বক্তব্য দেন কনকাপৈত ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুহাম্মদ হাছান মজুমদার, সিনিয়র সাংবাদিক এম. মোশাররফ হোসাইন, কনকাপৈত ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মহিন উদ্দীন নয়ন, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম, কনকাপৈত ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. আবুল কাশেম, ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. বেলায়েত হোসেন, বিশিষ্ট ব্যাংকার কাজী মামুনুর রশিদ, সমাজসেবক ডা. মো. তাজুল ইসলাম, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, প্রবাসী মো. ইমাম হোসেন পাটোয়ারী, কাজী মোহাম্মদ অপু, আয়কর আইনজীবী আবদুর রাজ্জাক, প্রবাসী আব্দুল হালিম পাটোয়ারী এবং সমাজসেবক সাঈদুর রহমান মোল্লাসহ অনেকে।

বক্তারা বলেছেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকাঠামোকে ধ্বংস করে দেয়। তাই এর বিরুদ্ধে লড়াইকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। মাদকবিরোধী আন্দোলন সফল করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

তারা আরও বলেছেন, তরুণ সমাজই জাতির মূল শক্তি ও ভবিষ্যৎ। তাদের মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে শিক্ষা, খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। একটি মাদকমুক্ত তরুণ সমাজই একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারে।

বক্তারা প্রতিটি ঘর, এলাকা ও গ্রামে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং যারা এ পথ থেকে ফিরে আসতে চায়, তাদের পুনর্বাসনে সহযোগিতা করতে হবে।

এ সময় সভায় মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের তালিকা প্রণয়ন করে ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং তাদের এ পথ থেকে ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি সংশোধন না হলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে মতামত ব্যক্ত করা হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, মাদক কারবারিদের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচিতিমূলক কার্যক্রম গ্রহণ করা হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্টদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে। যারা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আগ্রহী, তাদের পুনর্বাসন, বিদেশগমনসহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ গ্রহণের প্রস্তাবও গৃহীত হয়।

এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা, মাদক-সন্ত্রাস নির্মূল, ইভটিজিং ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে মসজিদ ও পাড়া-মহল্লাভিত্তিক সভা-সেমিনার আয়োজন এবং লিফলেট বিতরণের মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাবেশে উপস্থিত ব্যক্তিবর্গের সর্বসম্মতিক্রমে মো. আহসান হাবীব বেপারীকে আহ্বায়ক এবং কাজী মহিন উদ্দীন নয়নকে সদস্যসচিব করে উভয় গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকদের সমন্বয়ে একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—কাজী মো. ইলিয়াছ, এম. মোশাররফ হোসাইন, কাজী মো. বশির আহমেদ, রেজাউল করিম, মো. আবুল কাশেম, কাজী মামুনুর রশিদ, বেলায়েত হোসেন, ডা. তাজুল ইসলাম, কাজী মো. হারুনুর রশিদ, কাজী আব্দুল মালেক, মুহা. ফখরুদ্দীন ইমন, কাজী ইমতিয়াজ উদ্দিন, আলমগীর হোসেন, মাকসুদুর রহমান, কাজী অপু, মাওলানা মো. বেলাল হোসেন, কাজী আব্দুল হান্নান নয়ন, সাদ্দাম হোসেন, কাজী সোহাগ, সাদেক হোসাইন, মো. রুবেল, আসাদুজ্জামান তন্ময় প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক আনিসুর রহমান, আবুল কালাম বেপারী, কাজী মো. সাইফুল্লাহ, কাজী শহিদুল্লাহ, শাহ আলম, আমান উল্লাহ, মহি উদ্দিন মুন্সী, কাজী নুরুল আলম, রাকিবুল হাসান মোল্লা, জাহিদুল ইসলাম, কাজী সোহাগ, কাজী আরব আলী, কাজী মাসুদ, কাজী আব্দুল মান্নান, আব্দুল মোতালেব, মো. রুবেল, কাজী শাখাওয়াত হোসেন শরীফ, নাজমুল ইসলাম, মিসবাহ মজুমদার, মো. হালিম, মামুন একরাম, মো. আজাদ, আমজাদ হোসাইন, আব্দুল কাদের, সাহাব উদ্দিন, মো. বাবলু, আসাদুজ্জামান মিয়াজী তন্ময়, আদনান, রাকিব, ফরহাদ, সুমন, তানভীর আহমেদ মাহিমসহ স্থানীয় সমাজসেবক, প্রবাসী, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, তরুণ ও যুবসমাজের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক গণ্যমান্য ব্যক্তি।

চৌদ্দগ্রামমাদকবিরোধীসমাবেশ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    ২২ জুলাই ২০২৬, ০০:০৬

    বিসিএস ক্যাডার পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন মোশাররফ

    বিসিএস ক্যাডার পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন মোশাররফ

    ২২ জুলাই ২০২৬, ০০:৩২

    অস্ত্রোপচারের চ্যালেঞ্জে...

    অস্ত্রোপচারের চ্যালেঞ্জে...

    ২২ জুলাই ২০২৬, ০০:৫৫

    সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী

    সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী

    ২২ জুলাই ২০২৬, ০১:৫৪

    শ্রীলঙ্কায় মশা মারতে কামান!

    শ্রীলঙ্কায় মশা মারতে কামান!

    ২২ জুলাই ২০২৬, ০১:২১

    বিএমইউতে অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভা

    বিএমইউতে অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভা

    ২২ জুলাই ২০২৬, ০২:১১

    কমছে ২১৯৫ কোটি টাকার বৈদেশিক ঋণ

    কমছে ২১৯৫ কোটি টাকার বৈদেশিক ঋণ

    ২২ জুলাই ২০২৬, ০২:৩০

    তিন জেলা পাচ্ছে দেড় হাজার কোটি

    তিন জেলা পাচ্ছে দেড় হাজার কোটি

    ২২ জুলাই ২০২৬, ০২:২৮

    লোকসানে থাকলেও হিসাবের খাতায় মুনাফা

    লোকসানে থাকলেও হিসাবের খাতায় মুনাফা

    ২২ জুলাই ২০২৬, ০১:৩৪

    আন্তর্জাতিক ৫০ মেলায়  অংশ নেবে বাংলাদেশ

    আন্তর্জাতিক ৫০ মেলায় অংশ নেবে বাংলাদেশ

    ২২ জুলাই ২০২৬, ০২:২২

    বিএফটিআই হবে বাণিজ্য গবেষণার থিংক ট্যাংক

    বিএফটিআই হবে বাণিজ্য গবেষণার থিংক ট্যাংক

    ২২ জুলাই ২০২৬, ০২:২৬

    হাতিয়ায় বিধ্বস্ত ১১ কিমি সড়ক ৩২ ব্রিজ-কালভার্ট

    হাতিয়ায় বিধ্বস্ত ১১ কিমি সড়ক ৩২ ব্রিজ-কালভার্ট

    ২২ জুলাই ২০২৬, ০২:৪৬

    ৪১৮ সিসি ক্যামেরার ফাঁকে জব্দ পণ্য চুরি

    ৪১৮ সিসি ক্যামেরার ফাঁকে জব্দ পণ্য চুরি

    ২২ জুলাই ২০২৬, ০২:৩৩

    এক মাস পিছিয়ে গেল  আমন আবাদ

    এক মাস পিছিয়ে গেল আমন আবাদ

    ২২ জুলাই ২০২৬, ০২:৫০

    স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে গড়েছিলেন বাগান

    স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে গড়েছিলেন বাগান

    ২২ জুলাই ২০২৬, ০২:৪৪

    advertiseadvertise