দলীয় মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেবে কিনা, তা নিয়ে দুই মত দেখা যাচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে (সিপিবি)। এক অংশ বলছেন, মুক্তিযুদ্ধের এই স্লোগান আগেও দিতেন। অন্য অংশ বলছেন, এই স্লোগান এখন প্রাসঙ্গিক নয়। এই প্রশ্নে পক্ষে-বিপক্ষে সোশ্যাল মিডিয়ায় মতামত জানাচ্ছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।স্বাধীনতার পর দলীয় কর্মসূচিতে জয় বাংলা স্লোগান দেওয়া হয়নি বলে দাবি করেন সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফী রতন, যিনি ১৯৮৩ সাল থেকে দলটিতে যুক্ত। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘মুক্তিযুদ্ধের...