Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

‘আর শরণার্থী জীবন নয়’, প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ২১:২৬
‘আর শরণার্থী জীবন নয়’, প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ

ছবি: আগামীর সময়

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে দোয়া, আলোচনাসভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অংশ নেওয়া রোহিঙ্গারা দ্রুত, নিরাপদ ও সম্মানজনকভাবে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের দাবি জানিয়ে ‘ইউ ওয়ান্ট জাস্টিস, নো মোর রিফিউজি লাইফ’ স্লোগান তুলে ধরেন।

আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরে ই-ব্লকের কমিউনিটি সেন্টার থেকে একটি র‍্যালি বের হয়ে ক্যাম্পের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিআইসি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) আব্দুল হান্নান, ইউএনএইচসিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, ক্যাম্প সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, কমিটির সদস্য, শিক্ষক, ইমাম ও বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থী।

বক্তব্যে রোহিঙ্গা নেতৃবৃন্দ ও শরণার্থীরা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, দীর্ঘ শরণার্থী জীবনের অবসান ঘটিয়ে নিরাপদ, স্বেচ্ছামূলক ও সম্মানজনকভাবে মিয়ানমারে ফিরে যেতে চান তারা।

অনুষ্ঠানে সিআইসি আব্দুল হান্নান ক্যাম্পবাসীদের আইনশৃঙ্খলা ও নিয়মশৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান। তিনি বললেন, সরকারের সব নির্দেশনা অনুসরণ করতে হবে এবং ক্যাম্পের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আশ্বস্ত করেন, রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে বাংলাদেশ সরকার আন্তরিকভাবে কাজ করছে।

ক্যাম্প সূত্রে জানা গেছে, ১৯৯১-৯২ সালে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে বর্তমানে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে ৩ হাজার ৫৯১টি পরিবারের ১৫ হাজার ৮৬৮ জন এবং টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে ৫ হাজার ৩৭৫টি পরিবারের ২৪ হাজার ১৮০ জন বসবাস করছেন। দুই রেজিস্টার্ড ক্যাম্পে মোট ৮ হাজার ৯৬৬টি পরিবারের ৪০ হাজার ৪৮ জন রোহিঙ্গা রয়েছেন।


রোহিঙ্গাশরণার্থীসমাবেশ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise