Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সংস্কৃতি

উদীচীর প্রতিবাদ সমাবেশে সংস্কৃতি ও সম্প্রীতি রক্ষার আহ্বান

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪২
উদীচীর প্রতিবাদ সমাবেশে সংস্কৃতি ও সম্প্রীতি রক্ষার আহ্বান

সংগৃহীত ছবি

সংস্কৃতি ও সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী (একাংশ)। আজ মঙ্গলবার বিকাল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে রংপুরসহ সারা দেশে হত্যা, ধর্ষণ, সংস্কৃতির ওপর আক্রমণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সাংস্কৃতিক আয়োজন ও নৌকাবাইচ বন্ধের হুমকি, বাদ্যযন্ত্র ভাঙচুরসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদ জানানো হয়।

উদীচী কেন্দ্রীয় সংসদের (একাংশ) ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহ-সভাপতি শিবাণী ভট্টাচার্য্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, সহ-সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক কংকন নাগ, কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য হান্নান চৌধুরী, যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক মুরশিকুল ইসলাম শিমুল প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সংগঠন বিষয়ক সম্পাদক শেখ আনিসুর রহমান।

সমাবেশে সঙ্গীতা ইমাম বলেন, ‘দেশজুড়ে এক অদ্ভুত নৈরাজ্য ও অস্থিরতা চলছে। রংপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা করা হলেও পুলিশ প্রকৃত দোষীদের গ্রেপ্তার না করে নানা ধরনের অসামঞ্জস্যপূর্ণ, ধোঁয়াশাপূর্ণ বক্তব্য রাখছে। এ হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চক্রান্ত চলছে।’ অবিলম্বে রংপুরের চারজনকে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জানান।

মাহমুদ সেলিম বলেন, ‘আবহমান কাল ধরে দেশে যে অসাম্প্রদায়িক সংস্কৃতির চর্চা হয়ে আসছে, তা ধ্বংস করার জন্য উঠেপড়ে লেগেছে তৌহিদি জনতা নামধারী তথাকথিত মৌলবাদী গোষ্ঠী। কনসার্ট আয়োজনে বাধা দেওয়া হয়েছে, পুলিশ লাইনসের ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর করে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করা হয়েছে, এমনকি গ্রাম-বাংলার হাজার বছরের ঐতিহ্য নৌকাবাইচও বন্ধ করার অপচেষ্টা হয়েছে।’

এসব কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক, মৌলবাদী ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেন তিনি। তবে দেশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে সঙ্গে নিয়ে উদীচী সব চক্রান্ত রুখে দেবে বলেও হুঁশিয়ারি দেন মাহমুদ সেলিম।

সমাবেশে একক সংগীত পরিবেশন করেন শাওন কুমার রায়। একক আবৃত্তি পরিবেশন করেন বেলায়েত হোসেন এবং মাসরুর এ সাত্তার কল্লোল।


উদীচীসমাবেশশিক্ষা ও সংস্কৃতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    যেখানে সংকট সেখানেই বাবলু

    যেখানে সংকট সেখানেই বাবলু

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

    হরমুজ স্বাভাবিক করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বললেন ভ্যান্স, তেলের দাম আরও বাড়ল

    হরমুজ স্বাভাবিক করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বললেন ভ্যান্স, তেলের দাম আরও বাড়ল

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২২

    চুক্তিপত্রের মাধ্যমে নিজের সন্তানকে বিক্রি করেছিলেন মারুফ, কী লেখা তাতে

    চুক্তিপত্রের মাধ্যমে নিজের সন্তানকে বিক্রি করেছিলেন মারুফ, কী লেখা তাতে

    ৩১ আগস্ট ২০২৬, ২৩:১৩

    নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

    নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৫

    advertiseadvertise