Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

বিশ্ব পরিবেশ দিবসে গুলশানে শব্দদূষণবিরোধী সমাবেশ

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৮:৫৩
বিশ্ব পরিবেশ দিবসে গুলশানে শব্দদূষণবিরোধী সমাবেশ

সংগৃহীত ছবি

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর গুলশান-২ চত্বরে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক সমাবেশ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় শুক্রবার সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পরিবেশ অধিদপ্তর ও গুলশান সোসাইটির প্রতিনিধিরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. শফিকুল ইসলাম খান উল্লেখ করেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, জনসচেতনতা বৃদ্ধিও জরুরি। তার ভাষ্য, শব্দদূষণ কেবল পরিবেশগত সমস্যা নয়, এটি একটি নীরব ঘাতক। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে শব্দদূষণ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি জানান, এ ক্ষেত্রে ঢাকা উত্তর সিটি করপোরেশন আরও কার্যকর উদ্যোগ নেবে।

সভাপতির বক্তব্যে ড. মো. লুৎফর রহমান উল্লেখ করেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, ২০২০ সাল থেকে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থী, পরিবহন চালক, ট্রাফিক পুলিশ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্মাণশ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য প্রশিক্ষণ, কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি মোবাইল কোর্ট, গণমাধ্যমে প্রচারণা, টেলিভিশন বিজ্ঞাপন এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমও চলছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী ট্রাফিক পুলিশকে ক্ষমতা দেওয়ার পর থেকে রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ঘোষিত নীরব অঞ্চল হওয়ায় সেখানে হর্ন বাজানো বন্ধে বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

সমাবেশে বক্তারা শব্দদূষণকে নগর জীবনের অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করে এ বিষয়ে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। তারা শব্দদূষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিচালক ও প্রকল্প পরিচালক ফরিদ আহমদ। এছাড়া গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটির নেতৃবৃন্দ এবং গ্রিন ভয়েস ও গ্রিন সেভার্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে গুলশান-২ এলাকার বিভিন্ন সড়কে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে পথচারী ও চালকদের অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে যানবাহনে স্টিকার লাগানো এবং লিফলেট বিতরণ করা হয়।

বিশ্ব পরিবেশ দিবসসমাবেশডিএমপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়