Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মন্ত্রীর জনসভায় পকেটমার, মোবাইল-মানিব্যাগ হারালেন নেতারা

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১৫:২২
মন্ত্রীর জনসভায় পকেটমার, মোবাইল-মানিব্যাগ হারালেন নেতারা

ধনবাড়ী থানা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ীতে মন্ত্রীর সমাবেশে যোগ দিতে এসে বিপাকে পড়েন বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতা। ভিড়ের সুযোগ নিয়ে সক্রিয় হয়ে ওঠে সংঘবদ্ধ পকেটমার চক্র। মুহূর্তেই হাতিয়ে নেয় মোবাইল ফোন, মানিব্যাগ, টাকা ও ব্যাংক কার্ড। অনুষ্ঠান শেষে অনেকেই টের পান, তাদের পকেট ইতোমধ্যেই খালি।

টাঙ্গাইলের ধনবাড়ীতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের উপস্থিতিতে আয়োজিত একাধিক জনসভায় এ ঘটনা ঘটেছে।

অভিযোগ উঠেছে, কর্মী সেজে আসা একটি সংঘবদ্ধ চোরচক্র জনসমাগমের সুযোগ নিয়ে চুরি করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতার মোবাইল ফোন, মানিব্যাগ, টাকা ও ব্যাংক কার্ড।

গত শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত হয় ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়ন, ধনবাড়ী পৌর শহরের নবাব বাড়ি ঈদগাহ মাঠ, নবাব ইনস্টিটিউটের খেলার মাঠ এবং বাজার সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানসহ একাধিক রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মসূচি। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী।

একাধিক সূত্র জানায়, ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক (ভিপি)। চুরি হয়েছে তার মোবাইল ফোন ও মানিব্যাগ।

আরও পড়ুন

রাস্তা পার হচ্ছিলেন, অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল পথচারীর

০৫ জুলাই ২০২৬

এ ছাড়া উপজেলা বিএনপির সদস্য ও ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, ধনবাড়ী উপজেলা যুবদলের সদস্যসচিব আলী আল শাফি রিমু, বিএনপি নেতা রাঙ্গা, পৌর যুবদল নেতা নাছির, ছাত্রদল নেতা ইসমাইলসহ আরও কয়েকজনের মোবাইল ফোন, মানিব্যাগ ও ব্যাংক কার্ড খোয়া গেছে।

এনামুল হকের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে জানা যায়, চুরি হয়েছে তার ফোনটিও।

মোবাইল ফোন ও ব্যাংক কার্ড হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন। তবে কত টাকা খোয়া গেছে, সে বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় বিএনপি নেতাদের দাবি, পরিকল্পিতভাবে একটি সংঘবদ্ধ চোরচক্র কর্মী পরিচয়ে জনসমাগমে প্রবেশ করে পকেটমারির ঘটনা ঘটিয়েছে। ভবিষ্যতে বড় রাজনৈতিক সমাবেশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।

ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক আগামীর সময়কে জানিয়েছেন, এ পর্যন্ত মোবাইল ফোন হারানোর ঘটনায় একজন সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধনবাড়ীপকেটমারসমাবেশটাঙ্গাইল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়