Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ইউএনওর সামনে পুলিশকে লাথি, বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে মামলা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:৫০
ইউএনওর সামনে পুলিশকে লাথি, বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে মামলা

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষের দরজায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের হট্টগোল। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে খাস পুকুর ইজারাকে কেন্দ্র করে ইউএনও কার্যালয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় এক পুলিশ সদস্যকে লাথি মেরে আহত করার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতার ছেলের বিরুদ্ধে।

ঘটনাকে কেন্দ্র করে দুজনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেছে পুলিশ।

আজ বুধবার মামলার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গত সোমবার রাতে বিরামপুর থানার এক উপপরিদর্শক বাদী হয়ে মামলাটি করেন।

মামলার প্রধান আসামি রাহাদুজ্জামান পরাগ। তিনি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী ওরফে বাবুর ছেলে এবং দিওড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। অপর আসামি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন।

মামলার এজাহারে বলা হয়, গত সোমবার বেলা ১১টা থেকে ইউএনও কার্যালয়ে উপজেলার অর্পিত খাস পুকুর ইজারার আবেদন নেওয়া হচ্ছিল। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। বেলা পৌনে ২টার দিকে কয়েকজন আবেদন জমা দেওয়ায় বাধা দিয়ে ইউএনওর কক্ষের সামনে হট্টগোল শুরু করেন।

এজাহার অনুযায়ী, ওই সময় কনস্টেবল নুরুজ্জামান সরকার মোবাইল ফোনে পরিস্থিতির ভিডিও ধারণ করছিলেন। অভিযোগ রয়েছে, ভিডিও ধারণে বাধা দিয়ে অভিযুক্তরা তাকে ধাক্কাধাক্কি করেন এবং একপর্যায়ে লাথি মারেন। এতে তিনি আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

আরও পড়ুন

রংপুরে জুলাইয়ের ৬ হত্যা মামলায় দুই বছরেও নেই চার্জশিট

০৫ আগস্ট ২০২৬

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা জোর করে ইউএনওর কক্ষে প্রবেশের চেষ্টা করেন। পরে ইউএনও তানজিনা খাতুনের উপস্থিতিতে পুলিশ সদস্যদের ধারণ করা ভিডিও মুছে ফেলতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।


ঘটনার পর বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউএনও কার্যালয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও উপজেলা বিএনপির নেতাদের মধ্যে পরিস্থিতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউএনও তানজিনা খাতুন জানিয়েছেন, ঘটনাটি তিনি সরাসরি দেখেননি। তবে ভিডিও ফুটেজে বিষয়টি দেখেছেন এবং অভিযোগের কথাও শুনেছেন। অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করেছেন। তাই তদন্তের মাধ্যমেই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন দাবি করেছেন, ঘটনার সময় তিনি আহত পুলিশ সদস্যকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছিলেন। তখন পেছন থেকে ওই পুলিশ সদস্যকে লাথি মারা হয় এবং তার নিজের পায়েও আঘাত লাগে। ঘটনাস্থলের সিসিটিভি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করলে প্রকৃত ঘটনা জানা যাবে।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আল মামুন জানিয়েছেন, সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে মামলাটি করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলাদিনাজপুরখাস পুকুরইজারা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে