রংপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
রংপুর অফিস

রংপুর কেন্দ্রীয় কারাগার। সংগৃহীত ছবি
রংপুর কেন্দ্রীয় কারাগারে লেবু মিয়া নামে (৪২) এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল শুক্রবার দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার একরামুল হক এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, লেবু মিয়ার বাড়ি নীলফামারীতে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার যাবজ্জীবন সাজা পাওয়া আসামি তিনি। ২০২০ সাল থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন তিনি।
ডেপুটি জেলার একরামুল জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে রাত ১০টার দিকে তিনি মারা যান।




