চাষাঢ়া
নারীর পেটের ভেতর মিলল দুই হাজার ইয়াবা!

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এক নারীর পেটের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৪০টি প্যাকেট থেকে দুই হাজার ইয়াবা করেছে পুলিশ। এ ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চাষাঢ়া শহীদ জিয়া হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফের আসমা বেগম (৪৫), ফিরোজ আলম (৪৫) ও মো. সাবের (৩২)। পরে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে আসমা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশের দাবি, এ সময় তিনি পেটের ভেতরে বিশেষভাবে কসটেপ দিয়ে মোড়ানো ৪০টি প্যাকেট পায়ুপথ দিয়ে বের করে দেন। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট দুই হাজার ইয়াবা পাওয়া যায়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে নারীকে আটক করার পর তার পেটের ভেতরে ইয়াবা থাকার তথ্য পাওয়া যায়। পরে মেডিকেল পরীক্ষা ও এক্স-রে করানো হয়। এরপর বিশেষভাবে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো বের করে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




