নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এক নারীর পেটের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৪০টি প্যাকেট থেকে দুই হাজার ইয়াবা করেছে পুলিশ। এ ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চাষাঢ়া শহীদ জিয়া হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফের আসমা বেগম (৪৫), ফিরোজ আলম (৪৫) ও মো. সাবের (৩২)। পরে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে আসমা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হয়।
আরও পড়ুন...