Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মহেশখালীতে নৌকা ডুবে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬
মহেশখালীতে নৌকা ডুবে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

সাগরে মাছ ধরার নৌকা। সংগৃহীত ছবি

কক্সবাজারের মহেশখালীতে মাছ ধরার নৌকা ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন দুই জেলে। গতকাল বুধবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাদিয়ার দক্ষিণ-পূর্ব দিকে হারির মুখে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়ার মোক্তল হোসেনের ছেলে ফয়েজ আহমদ (৫৫) ও একই ইউনিয়নের মেহেরিয়া পাড়ার সোহাগ মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)। নিখোঁজ ব্যক্তিদের নাম মো. মুহিব্বুুল্লাহ ও নুরুল আলম।

আরও পড়ুন

মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৫ আগস্ট ২০২৬

স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে এফবি তাহসিন নামের একটি নৌকায় করে সাগরে মাছ ধরতে যান আটজন জেলে। নৌকাটির মালিক খোন্দকার পাড়ার ফরিদ আলম মাঝি। সোনাদিয়ার দক্ষিণ-পূর্ব দিকে হারির মুখে নৌকাটি ঝোড়ো হাওয়ার পাশাপাশি সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে। একপর্যায়ে সেটি সাগরে ডুবে যায়। খবর পেয়ে অন্যান্য ফিশিং বোটের সাহায্যে চার জেলেকে উদ্ধার করতে পারলেও বাকি চার জেলে নিখোঁজ হন।

নৌকার মালিক ও নিখোঁজ জেলেদের স্বজনরা কয়েকটি বোট নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনার অন্তত দুই ঘণ্টা পর অন্যান্য বোটের সহযোগিতায় ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা হয়। এ সময় নৌকার ভেতর থেকে ফয়েজ ও সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু সাগরে অতিরিক্ত নৌকা নামিয়েও আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত সন্ধান মেলেনি নিখোঁজ দুই জেলের।

মহেশখালী থানার ওসি মো. আব্দুস সুলতান জানিয়েছেন, নিখোঁজ দুই জেলের সন্ধানে সাগরে অতিরিক্ত নৌকা নামানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জেলে উদ্ধারজেলে নিখোঁজমহেশখালীকক্সবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

    ঘুষ নেওয়ায় চাকরি হারালেন এনবিআর কর্মকর্তা

    ঘুষ নেওয়ায় চাকরি হারালেন এনবিআর কর্মকর্তা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৬

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    advertiseadvertise