কক্সবাজারের মহেশখালীতে মাছ ধরার নৌকা ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন দুই জেলে। গতকাল বুধবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাদিয়ার দক্ষিণ-পূর্ব দিকে হারির মুখে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়ার মোক্তল হোসেনের ছেলে ফয়েজ আহমদ (৫৫) ও একই ইউনিয়নের মেহেরিয়া পাড়ার সোহাগ মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)। নিখোঁজ ব্যক্তিদের নাম মো. মুহিব্বুুল্লাহ ও নুরুল আলম।
আরও পড়ুন...