Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মোংলা

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২২
শেয়ার করুন:
চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

অভিযুক্ত মো. সমির

বাগেরহাটের মোংলায় পাঁচ বছর ছয় মাস বয়সী এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় পলাতক আসামি ইয়ার মো. সমিরকে (৪০) সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মোংলা থানায় নিয়ে আসা হয়।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মোংলা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওসি মো. আতিকুর রহমান। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ইয়ার মো. সমির মোংলা বন্দরে চাকরি করেন। তিনি ভুক্তভোগী শিশুটির পরিবারের সঙ্গে একই ভবনে বসবাস করতেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্র জানায়, গত ২৫ অক্টোবর বিকেলে শিশুটি ও আসামির মেয়ে একই ভবনের তৃতীয় তলায় খেলা করছিল। এ সময় আসামির স্ত্রী পাশের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে সমির শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

ঘটনার পর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তাকে মোংলা বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে গত ৩০ অক্টোবর রাতে শিশুটির বাবা মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার পরপরই অভিযুক্ত সমির এলাকা ছেড়ে পালিয়ে যান। এরপর থেকে তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছিল পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সমির কৌশলে অভিযোগ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তার বিরুদ্ধে ঘটনার প্রাথমিক ও শক্ত প্রমাণ রয়েছে বলে দাবি করেছে পুলিশ।

মোংলাবন্দরকর্মীচকলেটের লোভশিশুকে ধর্ষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির