Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চৌদ্দগ্রামে অনিয়মের অভিযোগে বন্ধ তিন প্রকল্পের কাজ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৮:৩১
চৌদ্দগ্রামে অনিয়মের অভিযোগে বন্ধ তিন প্রকল্পের কাজ

ছবি: আগামীর সময়

কুমিল্লার চৌদ্দগ্রামে তিনটি উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও বিভিন্ন অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এই প্রকল্পগুলো বাস্তবায়ন করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান অহনা কনস্ট্রাকশন।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অনিয়মের সত্যতা পাওয়ার পর এ নির্দেশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে মুন্সিরহাট ইউনিয়নের ছোটখিল গ্রামের সড়কের পাশে আরসিসি ড্রেন নির্মাণে দুই লাখ টাকা, বাসন্ডা গ্রামের হিরন মোল্লার বাড়ির ২২০ ফুট সড়ক সিসি ঢালাই নির্মাণে ৫ লাখ টাকা এবং ফেলনা মোল্লাবাড়ি জামে মসজিদ থেকে উত্তর দিকে টিপু মোল্লার বাড়ি পর্যন্ত ফ্ল্যাট সলিং নির্মাণে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তিনটি প্রকল্পের মোট ব্যয় ১০ লাখ টাকা।

প্রকল্পগুলোর কাজ বাস্তবায়নের দায়িত্ব পায় জগন্নাথদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব বাবুর মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান অহনা কনস্ট্রাকশন।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠানটি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ করছিল। অভিযোগ পাওয়ার পর উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী পলাশ চন্দ্র রায় সরেজমিনে গিয়ে অনিয়মের প্রমাণ পান এবং কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পরে ঠিকাদারপক্ষ নির্মাণসামগ্রী সরিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোটখিল গ্রামের আরসিসি ড্রেন নির্মাণ প্রকল্পে কার্যাদেশ অনুযায়ী ড্রেনের গভীরতা দুই ফুট হওয়ার কথা থাকলেও তা মাত্র ১৬ ইঞ্চি রাখা হয়েছে। এছাড়া নিচের সিসি ঢালাইয়ে তিনটি রড ব্যবহারের নির্দেশনা থাকলেও সেখানে একটি রড ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঢালাইয়ের আগে সংশ্লিষ্ট প্রকৌশলীকে অবহিত করার নিয়ম থাকলেও তা অনুসরণ করা হয়নি।

অন্যদিকে, ফেলনা মোল্লাবাড়ি জামে মসজিদ থেকে টিপু মোল্লার বাড়ি পর্যন্ত ফ্ল্যাট সলিং নির্মাণকাজে নিম্নমানের ইট ও বালু ব্যবহারের চেষ্টা করলে স্থানীয়রা কাজ বন্ধ করে দেন।
বাসন্ডা গ্রামের হিরন মোল্লার বাড়ির সড়ক সিসি ঢালাইয়ের কাজেও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে ঠিকাদার আব্দুর রব বাবুর বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে।

প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সত্যতা নিশ্চিত করলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মনিরুজ্জামান। বললেন ‘মুন্সিরহাট ইউনিয়নের একাধিক প্রকল্পে অহনা কনস্ট্রাকশনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অনিয়মের অভিযোগ পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। বিষয়টি খতিয়ে দেখতে উপজেলা প্রকৌশলীকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন— জানালেন শাহাদাৎ হোসেন।

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের বিষয়টি মানতে রাজি নন ঠিকাদার আব্দুর রব বাবু। ক্ষোভের সুরে বললেন, ‘কাজের যেহেতু সবকিছু ভুল, আমি আর কাজ করব না। কাজে অনিয়ম হলে বিল কম নেব, তবে এর থেকে ভালো মানের সামগ্রী দেওয়া সম্ভব নয়।’

কুমিল্লাপ্রকল্পএলজিইডি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!