Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রেলওয়ের জিএমের পরিদর্শনে জরিমানা গুনলেন স্টল মালিক

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:৫০
রেলওয়ের জিএমের পরিদর্শনে জরিমানা গুনলেন স্টল মালিক

ছবি: আগামীর সময়

বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী মো. সুবক্তগীন বুধবার লাকসাম রেলওয়ে জংশন পরিদর্শন করেন।

এসময় প্ল্যাটফরমে অবস্থিত ‘মুসলিম স্টল’ নামের একটি দোকানে অপরিচ্ছন্নতা দেখতে পেয়ে দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. ওমর ফারুক ভূঁইয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি পরিদর্শক বাংলাদেশ রেলওয়ে (জিআইবিআর) বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ৯টায় বিশেষ ট্রেনে চট্টগ্রাম থেকে লাকসাম রেলওয়ে জংশনে পৌঁছান বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সুবক্তগীন। পরিদর্শনের সময় তিনি স্টেশন এলাকার বিভিন্ন অবকাঠামো, যাত্রীসেবা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

স্টেশন মাস্টার মো. ওমর ফারুক ভূঁইয়া জানান, জিআইবিআরের বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে লাকসাম-নোয়াখালী রেলপথের বিভিন্ন স্টেশন ও সেকশনের সমস্যা, সংকট এবং পরিচালনাগত বিষয়গুলো পর্যালোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন উন্নয়ন ও সেবাসংক্রান্ত বিষয়ে আলোচনা করেন মহাব্যবস্থাপক।

পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম, প্রধান পরিচালন তত্ত্বাবধায়ক (সিওপিএম) মো. সফিকুর রহমান, প্রধান যান্ত্রিক প্রকৌশলী (সিএমই) ছাদেকুর রহমান, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মো. মোস্তাফিজুর রহমান, প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) ডা. তুহিন বিনতে হালিম, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) তৌষিয়া আহমেদ, বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফারহান মাহমুদ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান অধিনায়ক জহিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকাল থেকে প্রায় এক ঘণ্টা লাকসাম জংশনে অবস্থান শেষে বেলা সোয়া ১১টায় বিশেষ ট্রেনে নোয়াখালীর উদ্দেশে রওনা হন তিনি। পরে নোয়াখালী রেলপথের বিভিন্ন স্টেশন ও সেকশন পরিদর্শন শেষে রাত ৮টা ১০ মিনিটে পুনরায় লাকসাম জংশনে ফিরে আসেন। সেখান থেকে রাত সাড়ে ৮টায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন।


কুমিল্লাপরিদর্শনজিএমরেলওয়ে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!