Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাগুরায় সাকিবের বাড়িতে হামলা, কোনো অভিযোগ পায়নি পুলিশ

মাগুরা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:২১
মাগুরায় সাকিবের বাড়িতে হামলা, কোনো অভিযোগ পায়নি পুলিশ

মাগুরা শহরের কেশবমোড় এলাকায় সাকিব আল হাসানের বাড়ি। ছবি: আগামীর সময়

মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন মাগুরা সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন। 

তিনি বলেছেন, ‘এ বিষয়ে আমাদের কাছে নতুন কোনো আপডেট নেই। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি এবং এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

আরও পড়ুন

কারাগারে ‘আমি বন্দি কারাগারে’ গানের গায়ক মুজিব পরদেশী

০৪ আগস্ট ২০২৬


বাড়িটি ঘিরে পুলিশি নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ওসি মন্তব্য করেন, আমাদের গতকাল রাতে টহল ছিল।তবে প্রয়োজন অনুযায়ী আবারও পুলিশ সেখানে যাবে।

আজ সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়িটির দক্ষিন দিকের গেইটে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। এছাড়া ভবনের দোতলার দুটি জানালা ও একটি সিড়ির বাইরের কাচ ভাঙা অবস্থায় দেখা যায। তবে প্রত্যাক্ষদর্শীরা কেউ এ হামলার বিষয়ে কথা বলতে চাননি।

গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় সাকিবের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ ওঠে। ঘটনার পর বাড়ির গেটের একটি অংশে আগুনের চিহ্ন ও ইট-পাটকেলের আলামত দেখা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


সাকিব আল হাসানহামলাঅভিযোগমাগুরা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: