ভালুকার শিল্পাঞ্চলে বিজিবি মোতায়েন

ভালুকার শিল্পাঞ্চলে বিজিবি মোতায়েন। ছবি: আগামীর সময়
ময়মনসিংহের ভালুকায় শ্রমিক বিক্ষোভের আশঙ্কায় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকে শিল্প পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। তবে উপজেলার কোথাও শ্রমিকদের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার আনছার উদ্দিন।
পুলিশ সুপার জানিয়েছেন, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানালেন, বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। বর্তমানে শিল্পাঞ্চল-৫-এর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



