ময়মনসিংহের ভালুকায় বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার খারুয়ালী এলাকার এসবিএফ ইটভাটার সামনে থেকে তাদের আটক করে ভালুকা মডেল থানা পুলিশ ।আটকরা হলেন, ভালুকা সদর ইউনিয়নের খারুয়ালী গ্রামের সেলিম মিয়ার ছেলে সাব্বির মিয়া (২৬), তাইজুল ইসলামের ছেলে মো. তামিম (১৯), মো. সেলিমের ছেলে মো. সিয়াম (১৯), মো. জামাল শেখের ছেলে মো. শাহাদৎ শেখ (২০), মোফাজ্জল ইসলামের ছেলে মো. ফাহিম শেখ (১৯), রাজৈ ইউনিয়নের মোহনা গ্রামের নাজিম ফকিরের ছেলে ইক...