Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

মিয়ানমারে পাচারের সময় ৩২ বস্তা সার ও দুই নৌকা জব্দ

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৯:৩৪
মিয়ানমারে পাচারের সময় ৩২ বস্তা সার ও দুই নৌকা জব্দ

ছবি: আগামীর সময়

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে মিয়ানমারে পাচারের সময় ৩২ বস্তা সার ও দুটি কাঠের নৌকা জব্দ করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

নাফ নদীপথে পাচারের উদ্দেশ্যে সীমান্তবর্তী কেওড়া বাগানে এসব সার মজুদ করা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি।

আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

তিনি জানিয়েছেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়নের অধীন দমদমিয়া বিওপির আভিযানিক দল ২৮ ও ২৯ জুন পৃথক দুটি অভিযান চালায়।

বিজিবি জানায়, প্রথম অভিযানটি চালানো হয় ২৮ জুন সকাল সাড়ে ৮টার দিকে। জাদিমুড়া পোস্টসংলগ্ন হাবিবুল্লাহ জোড়া এলাকায় নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ বস্তা সার ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়। পরদিন ২৯ জুন ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একই এলাকায় আবারও অভিযান চালানো হয়। এ সময় নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগান থেকে মালিকবিহীন অবস্থায় আরও ২২ বস্তা সার এবং একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়।

বিজিবির ভাষ্য, উদ্ধার হওয়া সারগুলো নাফ নদীপথে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সেখানে মজুদ করে রাখা হয়েছিল। দুই দিনের পৃথক অভিযানে মোট ৩২ বস্তা সার ও দুটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৫ হাজার ২০০ টাকা।

এ ঘটনায় জব্দকৃত সার ও নৌকাগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।


মিয়ানমারপাচারনৌকাসার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise