হাকিমপুর
মহিষের গোসল দেখতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হিলি (দিনাজপুর) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
দিনাজপুরের হাকিমপুরে মহিষের গোসল দেখতে গিয়ে পুকুরে ডুবে রোহান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোহান বৈগ্রাম দক্ষিণপাড়া এলাকার হারুন রশীদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহিষের গোসল দেখতে গিয়ে অসাবধানতাবশত রোহান পুকুরে পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।




