Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কবরস্থানের রাস্তা নিয়ে বিরোধ, নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৩:১০
কবরস্থানের রাস্তা নিয়ে বিরোধ, নিহত ২

সংগৃহীত ছবি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় কবরস্থানের রাস্তার বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৮ জন।

নিহতরা হলেন আদিত্যপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সেলু মিয়া (৫৫) এবং মিজাজ মিয়ার ছেলে হেলাল মিয়া (২৭)। তাদের দুজনের শরীরেই ছুরির মারার চিহ্ন ছিল।

সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার আরিছপুর ও আদিত্যপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় ঘটে সংঘর্ষের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলেও পরে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, আরিছপুর থেকে আদিত্যপুর এলাকায় নতুন বসতি স্থাপনকারী কয়েকটি পরিবার স্থানীয় কবরস্থানের রাস্তার পাশে বেড়া দেয়। এ নিয়ে আদিত্যপুর গ্রামের লোকজন আপত্তি জানালে সৃষ্টি হয় বিরোধের। একপর্যায়ে বিকেলে আরিছপুরের মোশাহিদ মিয়া ও আদিত্যপুরের জাহিদ মিয়ার সমর্থকদের মধ্যে শুরু হয় সংঘর্ষ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে নিয়ে সমঝোতার উদ্যোগ নেয়। প্রথম দফার সংঘর্ষের পর রাত ৮টায় থানায় বৈঠকের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির কথা ছিল। তবে পুলিশ সরে যাওয়ার পর বাহুবল বাজার এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

সংঘর্ষে আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সেলু মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হেলাল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলাউদ্দিন আহমেদ জানান, সেলু মিয়ার পিঠে ছুরির গুরুতর ক্ষত ছিল এবং অতিরিক্ত অভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তার। একই ধরনের আঘাতে আহত হেলাল মিয়াকেও সিলেটে পাঠানো হয়েছিল, সেখানে মারা যান তিনি।

নিহতদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আদিত্যপুর গ্রামের কিছু লোকজন আরিছপুরে গিয়ে প্রতিপক্ষের কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শুরুতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সীমিত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। পরে পরিস্থিতির অবনতি হলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

হবিগঞ্জবাহুবলসংঘর্ষনিহত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি