Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নারায়ণগঞ্জে এবার বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ, দগ্ধ ১২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১৫:২২
নারায়ণগঞ্জে এবার বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ, দগ্ধ ১২

ছবি: আগামীর সময়

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরপর দুই দিন দুই বসতঘরে গ্যাস লাইনের লিকেজ থেকে ঘটে বিস্ফোরণ। দগ্ধ দুই পরিবারের ৯ জন। একদিন পর জেলায় আবারও গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ। এবারের ঘটনা সোনারগাঁওয়ে জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে। দগ্ধ হয়েছেন অন্তত ১২ কর্মকর্তা-কর্মচারী।

আজ বুধবার দুপুর ১টার দিকে ঘটেছে বিস্ফোরণের সবশেষ ঘটনাটি। দগ্ধরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন এসব নিশ্চিত করেছেন।

তারা হলেন— নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাওসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।

সহকর্মীরা জানালেন, মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে অফিসের ক্যানটিনে খাবার খাচ্ছিলেন। সে সময় ভেতরে হঠাৎ বিস্ফোরণে অন্তত ১২ জনের হাত, মুখ, পা পুড়ে যায়। তাদের উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানিয়েছেন, দগ্ধদের মধ্যে আমির, শঙ্কর, কাওছার ও আল আমিন ক্যানটিন বয়। অন্যরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা।

দুপুরে রান্নার পর গ্যাসের চুলা অসাবধানতায় বন্ধ করা হয়নি। তখন কেউ একজন আগুন ধরাতেই এ ঘটনা ঘটে— দাবি এই কর্মকর্তার।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেছেন, ‘আমাদের একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, আজ দুপুরে হাসপাতালে ১২ জন রোগী এসেছেন। কার কত শতাংশ পুড়ে গেছে তা পরীক্ষা করে পরে জানানো হবে।

এর আগে গত রবিবার ভোরে ফতুল্লার গিরিধারা এলাকার একটি বাড়িতে মো. শাহজাহান মিয়ার আটতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে বিস্ফোরণ হয়। ফায়ার সার্ভিস জানায়, গ্যাস লাইনের লিকেজ থেকে ওই ঘটনা। বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের শিশুসহ পাঁচজনকে ভর্তি করা হয় ঢাকার বার্ন ইনস্টিটিউটে। পরদিন মারা যান ওই বাড়ির দগ্ধ কর্তা আবুল কালাম।

পরদিন ভোরে ফতুল্লার কুতুবপুর লাকি বাজার এলাকার আরেক বাড়িতে ঘটে বিস্ফোরণ। দগ্ধ হন গৃহকর্তা ও তার তিন ছেলে। সেটিও গ্যাস লাইনের লিজেক থেকে বিস্ফোরণ বলে জানায় ফায়ার সার্ভিস।

গ্যাস লিকেজবিস্ফোরণনারায়ণগঞ্জদগ্ধবিদ্যুৎকেন্দ্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে