Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভুঁইফোঁড় পেজে অপপ্রচার, সতর্ক থাকার আহ্বান ফজলুর রহমানের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৩
ভুঁইফোঁড় পেজে অপপ্রচার, সতর্ক থাকার আহ্বান ফজলুর রহমানের

ফাইল ছবি

কিশোরগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া আইডি ও পেজ খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব ভুঁইফোঁড় পেজ থেকে নিয়মিত তার নামে নানা মন্তব্য, পোস্ট ও বক্তব্য প্রকাশ করা হচ্ছে, যা নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি।

ফজলুর রহমান এসব আইডি ও পেজকে সম্পূর্ণ ভুয়া দাবি করে সেখানে প্রকাশিত যেকোনো লেখা, মন্তব্য বা ভিডিও সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যাচাই ছাড়া এসব তথ্য বিশ্বাস না করতে সবার প্রতি অনুরোধ রইল।

সূত্র জানায়, কিছু ভুয়া পেজ থেকে মাঝেমধ্যে লাইভ ভিডিও ও ছবি এমনভাবে প্রকাশ করা হচ্ছে, যাতে সাধারণ মানুষের পক্ষে আসল-নকল পার্থক্য করা কঠিন হয়ে পড়ছে। এর ফলে কিছু গণমাধ্যমও ওইসব পোস্টের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করায় তথ্যগত বিভ্রান্তি আরও বেড়েছে।

সম্প্রতি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার নামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তিনি নাকি শেখ মুজিবর রহমান-এর নাম নিয়েছেন এবং শপথের আগেই তার মাজার জিয়ারত করবেন। বিষয়টি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হলে ফজলুর রহমান সরাসরি তা অস্বীকার করেন এবং একে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।

সংসদ সদস্যের ঘনিষ্ঠ ও মিডিয়া সেলের দায়িত্বে থাকা পিয়াস সূত্র ধর জানান, ফজলুর রহমান ব্যক্তিগতভাবে কোনো আইডি বা পেজ ব্যবহার করেন না। শুধুমাত্র ‘AMI TV’ এবং ‘অ্যাডভোকেট ফজলুর রহমান’ নামের দুটি আইডি তাদের পক্ষ থেকে পরিচালিত হয় এবং এ বিষয়ে তিনি অবগত আছেন। এছাড়া ‘AMI TV’ ফলোয়ার অপশনে যুক্ত দুটি পেজ ছাড়া অন্য সব আইডি ও পেজ ভুয়া বলে দাবি করা হয়েছে।

তিনি আরও বলেন, বিজয়ী হওয়ার পর বঙ্গবন্ধুর নাম নেওয়া বা শপথের আগেই তার মাজার জিয়ারতের বিষয়ে যে বক্তব্য ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মনগড়া ও বিভ্রান্তিকর। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

ফজলুর রহমানকিশোরগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন