Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

কালবৈশাখীতে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:১০
কালবৈশাখীতে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু

মেলান্দহ উপজেলায় কালবৈশাখীতে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। ছবি: আগামীর সময়

জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখীতে ঘরের ওপর গাছ পড়ে দুই মেয়েসহ মায়ের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।

এর আগে রবিবার রাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায়।

নিহতরা হলেন, মেলান্দহের পূর্বদাগী এলাকার আব্দুল গনির স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফাতেমা আক্তার (৩৭)।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানায়, রবিবার রাতে দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন খুকি বেগম। মধ্যরাতে শুরু হয় কালবৈশাখী ঝড়। এ সময় বসতঘরে পাশে থাকা একটি বড় মেহগনি গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। এতে চাপা পড়েন মা ও দুই মেয়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতের অন্ধকার এবং বৈরী আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। সকালে স্থানীয়রা গাছচাপা পড়া ঘরের অবস্থা দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গাছ কেটে তিনজনের মরদেহ উদ্ধার করে।

ইউএনও জিন্নাতুল আরা বলেছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। নিহতদের পরিবারকে সহায়তার বিষয়েও নেওয়া হবে উদ্যোগ।

কালবৈশাখীঝড়নিহত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise