Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ঝুঁকিপূর্ণ দেয়াল কেড়ে নিল বৃদ্ধ কৃষকের শেষ সম্বল

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০০:৫৪
ঝুঁকিপূর্ণ দেয়াল কেড়ে নিল বৃদ্ধ কৃষকের শেষ সম্বল

ছবি: আগামীর সময়

দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল। আর তা ধসে পড়ে মারা গেছে এক বৃদ্ধ কৃষকের দুধেল গাভী ও বাছুর।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মরাশ গ্রামের ঘটনা এটি।

ভুক্তভোগী ৭২ বছরের কৃষক মো. ছাদেকুর রহমান শেখ জানান, বহুবার সতর্ক করার পরও দেয়ালটি অপসারণ করা হয়নি। বৃহস্পতিবার দেয়ালটি ধসে তার গোয়ালঘরের ওপর পড়ে। এতে গাভী ও বাছুর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালালেও গবাদিপশু দুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

ছাদেকুর রহমান শেখ বলেন, ‘আমি কতবার বলছি দেয়ালটা ভেঙে ফেলতে। সবাইকে বলছি, একদিন বিপদ হবে। কেউ আমার কথা শুনল না। আজ আমার সব শেষ হয়ে গেছে।’

স্থানীয়দের ভাষ্য, নিহত গাভীটি প্রতিদিন প্রায় পাঁচ কেজি দুধ দিত, যা ছিল বৃদ্ধ কৃষকের সংসারের প্রধান আয়ের উৎস। গাভী ও বাছুরের মৃত্যুর ফলে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

এ ঘটনায় ক্ষতিপূরণ দাবি করলে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন ছাদেকুর রহমান। স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন থানায়।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।

গাজীপুরদেয়াল ধসক্ষতিগ্রস্ত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise