Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দিনব্যাপী জায়গায় নেমে এলো দেড় ঘণ্টায়, প্রশ্নের মুখে কর্মশালা

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৪:১৫
দিনব্যাপী জায়গায় নেমে এলো দেড় ঘণ্টায়, প্রশ্নের মুখে কর্মশালা

ছবি: আগামীর সময়

নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত কর্মশালায় অভিযোগ ওঠেছে অনিয়ম ও সময় স্বল্পতার।

মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয় এ কর্মশালা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা তাসনীম জাহান। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান।

অংশগ্রহণকারীদের অভিযোগ, কাগজে-কলমে দিনব্যাপী কর্মশালার কথা থাকলেও বাস্তবে তা মাত্র দেড় ঘণ্টার মধ্যেই শেষ করা হয়। নির্ধারিত সময় সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও অংশগ্রহণকারীদের উপস্থিতি ও আনুষ্ঠানিকতা শেষ হতে সাড়ে ১১টা বেজে যায়। এরপর তড়িঘড়ি করে আলোচনা শেষ করে দুপুর ১টার মধ্যেই সমাপ্ত ঘোষণা করা হয় কর্মশালা।

অভিযোগ রয়েছে, দিনব্যাপী কর্মশালার জন্য বরাদ্দ থাকলেও দুপুরের ভারী খাবারের পরিবর্তে অংশগ্রহণকারীদের দেওয়া হয় নামমাত্র নাস্তা, যার মধ্যে ছিল একটি কলা, একটি সিঙ্গারা ও একটি ড্রাই কেক। এছাড়া দেওয়া হয় একটি কলম, একটি ছোট নোটপ্যাড, একটি ফাইল এবং ৭০০ টাকা সম্মানী।

গ্রাম আদালত কো-অর্ডিনেটর বদিউজ্জামান দাবি করেন, বাজেট সীমাবদ্ধতা থাকলেও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে কর্মশালাটি। দেড় ঘণ্টার অনুষ্ঠানকে ‘দিনব্যাপী’ বলা নিয়ে প্রশ্ন করা হলে তিনি একে উল্লেখ করেন ‘দুই ঘণ্টার কর্মশালা’ হিসেবে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান বললেন, তিনি কর্মশালার উদ্বোধনের পর ভূমিসেবা মেলা ও অন্যান্য পূর্বনির্ধারিত কাজে ছিলেন ব্যস্ত। অংশগ্রহণকারীদের জন্য ভালো মানের নাস্তার নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানান তিনি। তবে কীভাবে নাস্তা পরিবেশন করা হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন বলে মন্তব্য করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


নেত্রকোনাকর্মশালাঅনিয়মঅভিযোগ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise