প্রতিরক্ষা কমিটির সভাপতি হলেন এমপি আশরাফ উদ্দিন
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন (বকুল)
বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন (বকুল)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তাকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
দলীয় নেতাকর্মীর পক্ষ থেকে বলা হয়েছে, দেশপ্রেম ও রাজনৈতিক প্রজ্ঞায় সমৃদ্ধ মো. আশরাফ উদ্দিন বকুল নতুন দায়িত্বে জাতীয় নিরাপত্তা জোরদার, প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
আশরাফ উদ্দিন বকুলের এ অর্জনে তার নির্বাচনী এলাকা নরসিংদী-৫ এর মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।



