বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন (বকুল)।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তাকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।দলীয় নেতাকর্মীর পক্ষ থেকে বলা হয়েছে, দেশপ্রেম ও রাজনৈতিক প্রজ্ঞায় সমৃদ্ধ মো. আশরাফ উদ্দিন বকুল নতুন দায়িত্বে জাতীয় নিরাপত্তা জোরদার, প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে...