পিকআপের ধাক্কায় প্রাণ গেল ভ্যানযাত্রীর
খুলনা ব্যুরো

খুলনায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে। ছবি: আগামীর সময়
খুলনায় পিকআপ ভ্যানের ধাক্কায় বিশ্বনাথ সরকার (৬৭) নামে এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর রূপসা সেতুর বাইপাস-তেলিগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বাড়ি যশোরের অভয়নগর উপজেলায়। আহত ভ্যানচালকের নাম নূর ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার ওসি মো. হালিমুর রহমান।
তিনি জানান, সড়কটির তেলিগাতী মোড়ে আরএফএল কোম্পানির একটি পিকআপের সঙ্গে উল্টা দিক থেকে আসা একটি ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রীর মৃত্যু হয়।
ওসি হালিমুরের ভাষ্য, পিকআপচালক আনিসুল হককে (২৮) আটক করা হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।





