Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাইমুম পারভেজ

বিএনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ২২:০৪
বিএনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে বর্জ্য ব্যবস্থাপনা, কঠিন ও পয়ঃবর্জ্ কার্যক্রম পরিচালনাবিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ— সংগৃহীত

দেশের যেসব আসনে বিএনপি নির্বাচনে পরাজিত হয়েছে, সেসব এলাকায় বিশেষ বরাদ্দের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।

তিনি বলেছেন, ‘শুধু শিবগঞ্জ নয়, উত্তরবঙ্গ থেকে রংপুর হয়ে খুলনা পর্যন্ত যেসব এলাকায় বিএনপি প্রত্যাশিত ফল করতে পারেনি, সেসব অঞ্চলকে বিশেষভাবে উন্নয়নের আওতায় আনা হবে। পরাজিত এলাকার মানুষকে কোনোভাবেই বঞ্চিত করা হবে না। বরং উন্নয়নের মাধ্যমে এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য।’

আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা ও এসএনভির উদ্যোগে পৌরসভা সম্মেলন কক্ষে বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা, কঠিন ও পয়ঃবর্জ্য, কার্যক্রম পরিচালনাবিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তুলে ধরেন তিনি।

আরও পড়ুন

স্বাধীনতাবিরোধীরা এ দেশে বেয়াদব সৃষ্টি করেছে : এ্যানি

০৪ আগস্ট ২০২৬

ড. সাইমুম পারভেজ বললেন, ‘যেসব এলাকায় বিএনপি পরাজিত হয়েছে, সেখানে শাস্তি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বিরোধী দলের জনপ্রতিনিধি রয়েছেন, এ কারণে কোনো এলাকাকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হবে না। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ জনসম্পৃক্ত বিভিন্ন সরকারি কর্মসূচির আওতায় এসব এলাকার মানুষকে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নেও সরকার উদ্যোগ নেবে।’

তিনি আরও বলেন, ‘শিবগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে পারলে এর সুফল সাধারণ মানুষ ভোগ করবে।’ দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে শিবগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় পরিণত করারও আহ্বান জানান তিনি।

শিবগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এসএনভির সেক্টর লিডার (ওয়াটার) শহীদুল ইসলাম। এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুজয় কুমারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সাইমুম পারভেজচাঁপাইনবাবগঞ্জশিবগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন