Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাদারগঞ্জ

সমবায়ের ৭২০ কোটি টাকা ফেরতের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৮
সমবায়ের ৭২০ কোটি টাকা ফেরতের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও

ছবি: আগামীর সময়

জামালপুরের মাদারগঞ্জে ২৩টি ঝুঁকিপূর্ণ সমবায় সমিতির গ্রাহকদের প্রায় ৭২০ কোটি টাকা ফেরতের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা।

আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত চলা কর্মসূচির একপর্যায়ে আন্দোলনকারীদের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে উভয়পক্ষ উপজেলা চত্বর ছেড়ে গেলে কর্মসূচি পণ্ড হয়।

এ সময় উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।

জেলা সমবায় দপ্তর সূত্রে জানা গেছে, মাদারগঞ্জের ২৩টি সমবায় সমিতিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এসব সমিতির গ্রাহক ৩২ হাজার ৪২৪ জন। গ্রাহকদের অভিযোগ, তাদের প্রায় ৭২০ কোটি ১৯ লাখ ১৫০ টাকা আটকে আছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রবাসী, দিনমজুর, পোশাক শ্রমিক ও চাকরিজীবী রয়েছেন।

‘আন্দোলনরত সকল বঞ্চিত গ্রাহক’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে প্রায় এক হাজার গ্রাহক অংশ নেন। বেলা ১১টার দিকে মাদারগঞ্জ পৌরসভার গাবেরগ্রাম চৌরাস্তা মোড় থেকে অর্থ উদ্ধার আন্দোলনের নেতা শিবলুল বারী রাজুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে তারা উপজেলা পরিষদ চত্বরে আসেন। পরে পরিষদ ঘেরাও করে প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেন। এর আগে রবিবারও প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।


আরও পড়ুন

উজিরপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

২৮ সেপ্টেম্বর ২০২৬

আন্দোলনকারীদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ সমবায়গুলোর অধিকাংশের পরিচালক আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের দাবি, জামায়াতের নেতাদেরও একাধিক সমবায় সমিতির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।


অর্থ উদ্ধার আন্দোলনের নেতা শিবলুল বারী রাজু বলেছেন, ‘প্রায় তিন বছর ধরে আন্দোলন চলছে। এখনো গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত পাননি। গ্রাহকদের আত্মসাৎ করা অর্থ উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।’

সংসদ সদস্যের দেওয়া প্রতিশ্রুতি সাধারণ গ্রাহকরা মেনে নেননি দাবি করে তিনি বলেছেন, ওই প্রতিশ্রুতি ভুক্তভোগী গ্রাহকদের স্বার্থের পরিবর্তে সমবায়গুলোর মালিকপক্ষের স্বার্থ রক্ষা করবে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় জানালেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বললেন, ‘এ বিষয়ে এমপি মহোদয় ও অর্থ উদ্ধার কমিটির সঙ্গে কথা হয়েছিল। তারা আন্দোলন করবেন না বলে জানিয়েছিলেন। এখন কী কারণে আবার আন্দোলন করছেন, সে বিষয়ে তিনি অবগত নন।’

সমবায়উপজেলা পরিষদমাদারগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ