Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বরিশাল দুই প্রশাসকের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহন

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১৭:২৫
শেয়ার করুন:
বরিশাল দুই প্রশাসকের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহন

বরিশাল জেলা পরিষদ ও সিটি করপোরেশনে নতুন দুই প্রশাসক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার পৃথক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক হিসেবে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান এবং সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন দায়িত্বভার বুঝে নেন।

এদিন জেলা পরিষদ কার্যালয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব নবনিযুক্ত প্রশাসক আকন কুদ্দুসুর রহমানের হাতে দায়িত্ব তুলে দেন। এ সময় বরিশাল মহানগর ও জেলা বিএনপিসহ সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে আকন কুদ্দুসুর রহমান বলছিলেন, আমরা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দুর্নীতিমুক্তভাবে জেলা পরিষদ পরিচালনা করতে চাই।

‘সকলের সহযোগিতায় একে একটি কার্যকর, গণমুখী ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করা হবে। জেলা পরিষদের সকল সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার নিশ্চিত করা হবে’, যোগ করেন তিনি।

এদিন দুপুর সাড়ে ১২টায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটি সুধী সমাবেশের আয়োজন করা হয়। পরে নগর ভবনে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান তাঁর হাতে দায়িত্বভার বুঝিয়ে দেন।

‘আমি প্রশাসক নয়, জনগণের সেবক হতে চাই। সবার পরামর্শ নিয়ে একটি সুন্দর তিলোত্তমা নগরী গড়তে চাই’, বিসিসির প্রথম নারী প্রশাসক হিসেবে ইতিহাস গড়া বিলকিস আক্তার জাহান শিরিন মন্তব্য করেন।

এ সময় তিনি পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানে বরিশালের পুলিশ কমিশনার, ডিআইজি, র‍্যাব-৮ এর অধিনায়কসহ বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরিশালপ্রশাসক নিয়োগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক