Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নানির ২৭০০ টাকায় শুরু, এখন ৫ বিঘার মালটা বাগানে ৩৭ লাখ টাকার সম্ভাবনা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩১
শেয়ার করুন:
নানির ২৭০০ টাকায় শুরু, এখন ৫ বিঘার মালটা বাগানে ৩৭ লাখ টাকার সম্ভাবনা

উদ্যোক্তা বেলাল হোসেন। ছবি: আগামীর সময়

নানির দেওয়া মাত্র ২ হাজার ৭০০ টাকা দিয়ে শুরু হয়েছিল নার্সারি ব্যবসা। সেই উদ্যোগের ওপর ভর করে ২৬ বছরের পথচলায় খুলনার পাইকগাছায় ১২ বিঘা জমিতে গড়ে তুলেছেন মিশ্র ফলের বাগান ও নার্সারি। এর মধ্যে পাঁচ বিঘা জমিতে চাষ করছেন চায়না ম্যান্ডারিন জাতের মালটা। চলতি মৌসুমে বাগানের ৫০০টি গাছ থেকে প্রায় ১৫ হাজার কেজি মালটা উৎপাদনের প্রত্যাশা করছেন কৃষি উদ্যোক্তা বেলাল হোসেন। প্রতি কেজি ২৫০ টাকা দরে বিক্রি করতে পারলে এর সম্ভাব্য মোট বিক্রয়মূল্য দাঁড়াবে ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

কপোতাক্ষ নদের তীরবর্তী মালথ গ্রামে বেলালের বাগানে ঢুকতেই চোখে পড়ে সারি সারি মালটাগাছ। সবুজ পাতার ফাঁকে ডালে ডালে ঝুলছে থোকায় থোকায় ফল। ফলের আকার ও আকর্ষণীয় রং সহজেই নজর কাড়ে দর্শনার্থীদের। উপকূলীয় পরিবেশে গড়ে ওঠা এই বাগান দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ আসছেন।

বেলাল হোসেনের ভাষ্য, প্রায় চার বছর আগে পাঁচ বিঘা জমি ইজারা নিয়ে মালটা চাষ শুরু করেন তিনি। প্রতি বিঘা জমির এক বছরের ইজারামূল্য ২৫ হাজার টাকা হিসাবে পাঁচ বিঘায় খরচ হয়েছে ১ লাখ ২৫ হাজার টাকা। ৫০০টি চারা কিনতে ব্যয় হয়েছে প্রায় আড়াই লাখ টাকা। এ ছাড়া প্রতি বিঘায় ৩০ হাজার টাকা হিসাবে শ্রমিক খরচ হয়েছে দেড় লাখ টাকা। সব মিলিয়ে জমির এক বছরের ইজারা, চারা ও শ্রমিক খাতে তার ব্যয় হয়েছে প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা। এর বাইরে অন্যান্য পরিচর্যা ও ব্যবস্থাপনা ব্যয়ও রয়েছে।

চলতি মৌসুমে পাঁচ বিঘার বাগান থেকে প্রায় ১৫ হাজার কেজি মালটা উৎপাদনের আশা করছেন বেলাল। বাগান থেকেই প্রতি কেজি ২৫০ টাকা দরে মালটা বিক্রি করছেন তিনি। তার হিসাব অনুযায়ী, পুরো উৎপাদন একই দামে বিক্রি করতে পারলে সম্ভাব্য মোট বিক্রয়মূল্য দাঁড়াবে ৩৭ লাখ ৫০ হাজার টাকা। তবে এটি মোট বিক্রয়মূল্য, নিট মুনাফা নয়।

মালটা চাষের অভিজ্ঞতা তুলে ধরে বেলাল হোসেন বলেন, জমিতে পানি জমে থাকলে মালটাগাছের ক্ষতি হয়। এ কারণে উঁচু জমিতে চাষ করতে হয় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হয়।

রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে বেশি পরিমাণে গোবর সার প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায় বলে তার অভিজ্ঞতা। তার বাগানের মাটি এখনো পরীক্ষাগারে পরীক্ষা করা হয়নি। তবে কপোতাক্ষ নদের কাছাকাছি হওয়ায় এলাকার মাটিতে লবণাক্ততার প্রভাব রয়েছে বলে মনে করেন তিনি।

বেলালের কৃষি উদ্যোগের শুরু অবশ্য মালটা চাষ দিয়ে নয়। প্রায় ২৬ বছর আগে পড়াশোনার সময় উপজেলার সিলেমানপুরে নানার বাড়িতে থাকতেন তিনি। তখন নানির দেওয়া ২ হাজার ৭০০ টাকা দিয়ে শুরু করেন নার্সারি ব্যবসা। সেই সামান্য অর্থই ছিল তার প্রথম উদ্যোগের পুঁজি। এরপর ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়িয়েছেন। বর্তমানে প্রায় ১২ বিঘা জমিতে রয়েছে তার বিভিন্ন ফলের বাগান ও নার্সারি। এর মধ্যে পাঁচ বিঘায় মালটা এবং চার বিঘায় ড্রাগন ফল চাষ করছেন। বাকি তিন বিঘায় রয়েছে বিভিন্ন প্রজাতির ফলের গাছ ও চারা। মালটা বাগানের মধ্যেও অন্যান্য জাতের ফলের চারা পরিচর্যা করছেন তিনি।

ফল উৎপাদনের পাশাপাশি চারা উৎপাদন ও বিক্রিও তার ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন জাতের ফলের গাছ লাগিয়ে সেগুলোর উপযোগিতা যাচাই করেন বেলাল। ভালো ফলন পাওয়া গাছ থেকে কলমের মাধ্যমে চারা তৈরি করে বাজারজাত করেন। তার দেওয়া হিসাব অনুযায়ী, নার্সারি থেকে বছরে প্রায় ১২ লাখ টাকার চারা বিক্রি হয়। এ কার্যক্রমে সারা বছর প্রায় ১২ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বেলাল জানান, মালটা চাষের পরিধি আরও বাড়াতে চান তিনি। সুযোগ পেলে নতুন করে আরও পাঁচ বিঘা জমিতে মালটার বাগান গড়ে তুলবেন।

আরও পড়ুন

প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

১৫ নভেম্বর ২০২৬

৪১ বছর বয়সী এই উদ্যোক্তা স্নাতক ডিগ্রিধারী। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নতুন জাতের ফল চাষের আগ্রহ থেকে কৃষি উদ্যোগকে এগিয়ে নিচ্ছেন তিনি।

বাগানের শ্রমিক সিরাজুল সরদার জানান, প্রায় ১২ বছর ধরে তিনি বেলালের নার্সারিতে কাজ করছেন। চলতি মৌসুমে মালটাগাছে ব্যাপক ফলন হয়েছে। ফলের ভারে কয়েকটি গাছের ডাল নুয়ে পড়েছে। গাছের সুরক্ষায় কিছু ফল আগেই ছেঁটে ফেলতে হয়েছে।

বাগান দেখতে আসা আমানউল্লাহ আমান বলেন, উপকূলীয় এলাকায় এত সুন্দর মালটার ফলন আগে খুব একটা দেখিনি। ফলের আকার ও রং দুটিই আকর্ষণীয়। বাগানটি দেখে আমার খুব ভালো লেগেছে।

পাইকগাছা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, বেলাল হোসেন দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে নার্সারি ব্যবসা পরিচালনা করছেন। তিনি একজন অভিজ্ঞ নার্সারি উদ্যোক্তা ও মিশ্র ফলচাষি। চলতি বছর তার মালটার বাগানে ভালো ফলন হয়েছে।

পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন বলেছেন, বেলালের মালটার বাগান কৃষি বিভাগের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে। তাকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তার এই উদ্যোগ দেখে উপকূলীয় এলাকার অন্য কৃষকেরাও ফলের বাগান করতে আগ্রহী হতে পারেন।

পাইকগাছামালটা চাষবাগান ও নার্সারি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!