Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘অপতথ্য ও গুজবের সবচেয়ে বড় জবাব সত্য সাংবাদিকতা’

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১৮:৩৭
শেয়ার করুন:
‘অপতথ্য ও গুজবের সবচেয়ে বড় জবাব সত্য সাংবাদিকতা’

ছবি: আগামীর সময়

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ বলেছেন, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমানে অপতথ্য ও গুজব বড় ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলার একমাত্র উপায় হলো সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে কক্সবাজারে অনুষ্ঠিত ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়ন ভাবনায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় একথা বলেন তিনি।

তথ্য অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দ আবদাল আহমদ।

প্রধান তথ্য অফিসারের ভাষ্য, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত, মাদকের রুট, রোহিঙ্গাদের আবাস এবং ভূরাজনৈতিক বাস্তবতার কারণে কক্সবাজার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। ভবিষ্যতে মিয়ানমার হয়ে চীনের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপিত হলে কক্সবাজারের কৌশলগত গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। এ কারণে এ অঞ্চলের সাংবাদিকদের আরও দক্ষ ও সক্ষম করে গড়ে তুলতে উন্নয়নমূলক প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।

তিনি জানান, কক্সবাজারের সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সঙ্গে যোগাযোগ করবেন।

সৈয়দ আবদাল আহমদ আরও বলেছেন, বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাস করে। গত ১৭ বছরে গণমাধ্যমকে একটি কঠিন ও কালো অধ্যায় অতিক্রম করতে হয়েছে। বর্তমান সরকার তৃণমূল থেকে রাজধানী পর্যন্ত সব স্তরের গণমাধ্যমের সঙ্গে ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে কাজ করছে।

আরও পড়ুন

সুখরঞ্জন বালিকে ‘অপহরণ’, গ্রেপ্তারের পর কারাগারে সেই এএসপি

০৩ জুলাই ২০২৬

কর্মশালায় ‘গুজব ও অপপ্রচার মোকাবিলায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ বিষয়ে আলোচনা করেন তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম। এ ছাড়া ‘সরকারের উন্নয়ন ভাবনায় তথ্য অধিদপ্তরের ভূমিকা ও আগামীর চ্যালেঞ্জ’ বিষয়ে বক্তব্য দেন উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার।

দিনব্যাপী কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী এবং কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার মো. মনিরুজ্জামান খান।

কর্মশালায় কক্সবাজারের সাংবাদিকতার বর্তমান অবস্থা, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং দায়িত্বশীল গণমাধ্যম চর্চা নিয়ে আলোচনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক ইকরাম চৌধুরী টিপু, শামসুল হক শারেক, আনছার হোসেন, মোয়াজ্জেম হোসেন শাকিল, এম আর মাহবুব, এম আর খোকনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে কক্সবাজারে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, তথ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

গুজবসাংবাদিকতাকক্সবাজারকর্মশালা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য